
তাৎক্ষণিক বদলির আদেশ পাওয়া ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানের ফেসবুক আইডিতে লেখা একটি স্টোরি ছড়িয়ে পড়েছে। সেখানে তাঁর বদলির বিষয়টি যাঁরা না বুঝবেন, তাঁদের তরমুজ খেয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
ফেসবুক স্টোরিতে লেখা হয়, ‘মিথ্যা গল্প সাজিয়ে লাভ নেই, উপকার আমারই হবে। প্রতিটি গল্পই এক একটা সাক্ষী। বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’

আজ রোববার সকালে শহিদুর রহমানের ফেসবুক আইডির স্টোরিতে এসব কথা লেখা হয়।
এর আগে গতকাল শনিবার রাত ৮টার দিকে ঠাকুরগাঁও সদর থানা থেকে ওসি শহিদুর রহমানকে তাৎক্ষণিক বদলি করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়। শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হিসেবে সদর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পালকে ওসির দায়িত্ব দেওয়া হয়। শহিদুর রহমান বদলির ছয় মাস আট দিন আগে ঠাকুরগাঁও সদর থানায় দায়িত্ব নিয়েছিলেন।
এর আগে গত ২ এপ্রিল ঠাকুরগাঁও সফরে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে সাংবাদিকেরা ওসি শহিদুর রহমানের বিরুদ্ধে মামলা পরিচালনায় অনিয়ম, দুর্নীতি ও একাধিক অভিযোগ তোলেন।
সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘এর আগে তাঁর (ওসি শহিদুর) বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাইনি। আজ আপনারা অভিযোগ তুলেছেন, আমি বিষয়টি খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। অভিযোগ প্রমাণিত হলে সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাব।’
ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে জানতে ওসি শহিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁকে তাৎক্ষণিক বদলির বিষয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি পুলিশ কর্মকর্তারা।
আরও খবর পড়ুন:

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
১ ঘণ্টা আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
১ ঘণ্টা আগে