
ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে কিছুদিন আগে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। মেয়ের সঙ্গে বিয়ের সবকিছু ঠিক। অনুষ্ঠানের ১০ দিন আগে মেয়েজামাইয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন মা। এবার ঘটল আরেক ঘটনা। মেয়ের সঙ্গে বিয়ের কথা থাকলেও বিয়ে হলো মায়ের সঙ্গে।
উত্তর প্রদেশের মীরাটের ব্রহ্মপুরী এলাকার বাসিন্দা ২২ বছর বয়সী মোহাম্মদ আজিম। তাঁর বিয়ে ঠিক হয়েছিল শামলি এলাকার বাসিন্দা ২১ বছর বয়সী মানতাশার সঙ্গে।
গত ৩১ মার্চ বিয়ের দিন ঠিক ছিল। সবই ঠিকমতো এগোচ্ছিল, কিন্তু অঘটন ঘটল যখন কাজি বিয়ের অনুষ্ঠানে কনের নাম বললেন।
বিয়ে পড়ানোর সময় কনের নাম তাহিরা বলে উল্লেখ করেন কাজি। কিন্তু আজিম তো জানতেন, কনের নাম মানতাশা। তখন ওই সময় কিছু বলার সুযোগ পাননি। পরে বিয়ে পড়ানো শেষে কনের ঘোমটা তুলতেই আজিম দেখতে পান, মানতাশার সঙ্গে নয়, তাঁর বিয়ে হয়েছে মানতাশার ৪৫ বছর বয়সী বিধবা মা তাহিরার সঙ্গে।
এ বিয়ে ঠিক করেছিলেন আজিমের ভাই নাদিম ও ভাবি সাইদা। আজিম এই প্রতারণার প্রতিবাদ করলে তাঁর ভাই ও ভাবি তাঁকে মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসানোর হুমকি দেন বলে পুলিশের কাছে অভিযোগ করেন তিনি।
পুলিশের কাছে অভিযোগে আজিম আরও বলেন, এ বিয়ের সময় ৫ লাখ টাকার লেনদেনও হয়েছিল।
যদিও পরে ব্রহ্মপুরীর সার্কেল অফিসার সৌম্য আস্থানা জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে মীমাংসা হয়েছে। আজিম তাঁর অভিযোগ তুলে নিয়েছেন। এখন আর কোনো আইনি পদক্ষেপ নিতে চান না তিনি।
আরও খবর পড়ুন:

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
২ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৩ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৫ ঘণ্টা আগে