
সারা দেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরের পশ্চিম পাশে তিনি অনশনে বসেন। বিকেল ৫টা পর্যন্ত তাঁর এই অনশন চলবে। এর আগে গত ২২ জুন একই দাবিতে প্রতীকী অনশন করেন এই শিক্ষক।
অনশনকারী শিক্ষকের নাম ফরিদ উদ্দিন খান। তিনি অর্থনীতি বিভাগের অধ্যাপক।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ শামসুজ্জোহা চত্বরের পশ্চিম পাশে প্যারিস রোডের শুরুতেই অনশন করছেন অধ্যাপক ফরিদ উদ্দিন খান। পাশে ইটের দেয়ালের গায়ে হেলান দিয়ে রাখা ‘শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের ওপর নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে অনশন’ লেখা একটি প্লাকার্ড।
অনশনের বিষয়ে অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘সারা দেশে শিক্ষাঙ্গনে ছাত্রলীগের চরম নৈরাজ্য ও নিপীড়নের প্রতিবাদে এবং দোষীদের বিচারের মুখোমুখি করার দাবিতে অনশনে বসেছি। দেশজুড়ে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর একের পর এক যে নিপীড়ন আর নির্যাতন চালিয়ে যাচ্ছে, তা রীতিমতো মানবাধিকার লঙ্ঘন। এটি মেনে নেওয়া যায় না। একজন সাধারণ শিক্ষক হিসেবে আমি ব্যথিত, ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন। এই নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং নির্যাতিতদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব মনে করছি।’
এই অধ্যাপক আরও বলেন, ‘ছাত্রলীগ যখন যা ইচ্ছা তাই করছে, চাঁদাবাজি করছে, শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে নানাভাবে হেনস্তা করছে। দিনের পর দিন এটি ব্যাপকতা লাভ করছে। এটা বন্ধ হওয়া উচিত। একজন শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিক হিসেবে মনে করি, একটি দেশের উচ্চ বিদ্যাপীঠে এ ধরনের নৈরাজ্যকর ঘটনাগুলো জাতির জন্য খুব লজ্জার, দুঃখের। আমাদের এটা বন্ধ করা উচিত।’
সরকার ও দায়িত্বশীলদের এ বিষয়ে আরও কঠোর হওয়া দরকার বলে মনে করেন অধ্যাপক ফরিদ উদ্দিন খান। তিনি বলেন, যারা অপরাধী তারা যতই শক্তিশালী হোক না কেন, রাষ্ট্র ও আইনের ঊর্ধ্বে তারা নয়। তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।

সকালে মাদ্রাসা ছুটির পর বাড়িতে ফিরছিল শিশু প্রীতি। পথে পূর্বধলা উপজেলার নয়াপাড়া এলাকায় সড়কের অপর পাশে বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে সে। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে শিশু প্রীতি সড়কে পড়ে যায়। পরে অটোরিকশার একটি চাকা তার ওপর দিয়ে চলে যায়।
৮ মিনিট আগে
রাজশাহীর পবায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার জামায়াতে ইসলামীর রুকন ওমর ফারুককে (৩৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।
৯ মিনিট আগে
গাজীপুর মহানগরীর বাসন থানার পালেরপাড়া এলাকায় ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় তাঁর স্বামী আলম হোসেনকে ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় শাশুড়ির বিরুদ্ধেও হত্যা মামলা হয়েছে।
১২ মিনিট আগে
কক্সবাজার সমুদ্রসৈকতের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় রশি ছিঁড়ে সাগরে ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত শৌভিক রায় খুলনার বাসিন্দা। তিনি ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। এ ঘটনায় প্যারাসেইলিং কার্যক্রমের নিরাপত্তা মান, সরঞ্জামের সক্ষমতা এবং তদারকি...
১৩ মিনিট আগে