
সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ ও ভাঙ্গাবাড়ী এলাকার লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) জুবাইদা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই মহল্লাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার রাতে প্রথম দফায় সংঘর্ষ হয়।
পরে আজ রোববার (৭ ডিসেম্বর) সকালে কাঠেরপুল বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়।
ওমর ফারুক নামের এক পথচারী বলেন, ‘শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তার করতে আসলে এই মারামারি হয়। শুনেছি মারামারিতে ৩০ জনের মতো আহত হয়েছে।’
সদর থানার উপপরিদর্শক (এসআই) জুবাইদা খাতুন বলেন, মারামারির ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পটুয়াখালীর গলাচিপাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত রাবনাবাদ সেতুর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াছিয়া আঞ্চলিক মহাসড়কের রাবনাবাদ নদীর ওপর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
৪ মিনিট আগে
শিবালয় আরিচা ঘাটে যমুনা নদীর তীরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী বারুণী স্নান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্নানে অংশ নেন।
১০ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘লক্ষ কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ’।
১৫ মিনিট আগে
নরসিংদী জেলার আরগীনগর মোড়ে গেলেই প্রথমেই নাকে ভেসে আসে একধরনের তীব্র আঠার গন্ধ। চারপাশে তাকালেই দেখা যায়, বিভিন্ন শিল্পকারখানার বাইরে ছোট ছোট কারিগরদের হাতে তৈরি হচ্ছে জুতা।
৩২ মিনিট আগে