
টাইফয়েড জ্বর প্রতিরোধে সম্প্রসারিত টিকাদান (ইপিআই) কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলায় ‘জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ শুরু হচ্ছে ১২ অক্টোবর।
রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ের ব্যবস্থাপনায় ক্যাম্পেইনটি শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে ৩০ অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি ক্লিনিক পর্যায়ে ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত পরিচালিত হবে।
আজ বুধবার সকাল ১০টার দিকে রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন এস আই এম রেজাউল করিম এসব তথ্য জানিয়েছেন।
রেজাউল করিম জানান, জেলায় তাঁরা ৫ লাখ ৬৪ হাজার ১২৩ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য রেখেছেন। এ টিকা গ্রহণ করলে শিশুরা টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত থাকবে।

পঞ্চগড়ের বোদায় এক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে মারধর করে ২৫ হাজার টাকা নেওয়া এবং জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী পরিমল চন্দ্র বর্মন (৩০) বাদী হয়ে বোদা থানায় মামলা করেছেন।
৮ মিনিট আগে
সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা গ্রামে নীলা খাতুন (১৬) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় নিজ ঘর থেকে তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নীলা ধুলন্ডা গ্রামের লিটন শেখের মেয়ে।
১১ মিনিট আগে
খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিআইডির ইনস্পেক্টর মো. ফজলুর রহমান (৫০) নিহত হয়েছেন। আজ সোমবার রাত সাড়ে ৭টার দিকে খুলনার খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান যশোরের অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট এলাকার আবু তালেব খানের ছেলে।
১২ মিনিট আগে
মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাবুল শিকদারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল করেন এলাকাবাসী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিস আগুন নেভায়।
১৭ মিনিট আগে