Ajker Patrika

এক মাস পেছাল রাবির ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ১৫ নভেম্বর

রাবি প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৬: ৩৩
এক মাস পেছাল রাবির ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ১৫ নভেম্বর
ছবি: সংগৃহীত

পেছানো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি। নতুন সূচি অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা দিয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে। প্রাথমিক আবেদন গ্রহণ করা হবে ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভর্তি উপকমিটির সভায় পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন নেওয়া হবে ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।

উচ্চমাধ্যমিক সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফল প্রকাশের পর আরও সাত দিন আবেদন করার সুযোগ পাবেন।

নতুন সূচি অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি থেকে শুরুর কথা জানানো হয়েছিল। ওই সূচি অনুযায়ী, ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। পরে নতুন সিদ্ধান্তে পরীক্ষার সূচি ও আবেদনের সময় পরিবর্তন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত