
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মৃত্যু হয়েছে। আনুমানিক ১৫ বছর বয়সী ওই কিশোর আজ শনিবার সকালে উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঘাটিনা রেলব্রিজ এলাকায় পৌঁছালে ছাদের ওপর থাকা ওই কিশোর নিচে পড়ে গুরুতর আহত হয়।
গুরুতর আহত অবস্থায় কিশোরকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে দ্রুত উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত কিশোরের পরিচয় এখনো জানা যায়নি। তার লাশ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

আজ শুক্রবার বিকেলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান। তিনি জানান, আজ ভোর রাতে থানা–পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার গৃধারীপুর গ্রামে নিজ বাড়ি থেকে একজন জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে...
৫ মিনিট আগে
চিতলমারীতে মধুমতী নদীর চরের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজিব শেখ (২৫) নামের একজন নিহত ও আহত হয়েছেন অন্তত ২৫ জন। এ ছাড়া হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে অন্তত ৪০টি বসতবাড়ি–দোকান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
৮ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের পছন্দের নকশা অনুযায়ী সংস্কার হতে যাচ্ছে বগুড়ার শাকপালা পার্কটি। আগামী সপ্তাহ থেকে সড়ক ও জনপথ বিভাগ পার্কটির সংস্কারকাজ শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৩২ মিনিট আগে
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটির নিবন্ধন (রেজিস্ট্রেশন) সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে বাসটির মালিককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সরকারি সংস্থাটি।
৪১ মিনিট আগে