জয়পুরহাটের কালাইয়ে ট্রাকচাপায় রবিউল ইসলাম (৩৬) নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পুনট ইউনিয়নের বাঁশের ব্রিজ এলাকায় জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই কালাই থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
নিহত রবিউল ইসলাম কালাই উপজেলার পুনট ইউনিয়নের মাদাই-খরপা গ্রামের ইলাহীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম গতকাল সন্ধ্যায় তাঁর ব্যাটারিচালিত অটোভ্যানে আলু নিয়ে বগুড়ার কিচক বাজারের উদ্দেশে রওনা দেন। পথে তাঁর ভ্যানের সকাপ ভেঙে যায়। ফলে তিনি জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের ওপরে ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে বগুড়া যাওয়ার পথে রবিউল ইসলাম মারা যান।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন আজ দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় গতকাল রাতে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।’

স্বাধীনতার স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধবিষয়ক স্মৃতিকেন্দ্র এখনো দর্শনার্থীশূন্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই একশ্রেণির উচ্ছৃঙ্খল লোকজন সেখানকার মুক্তিযুদ্ধবিষয়ক ভাস্কর্যগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়।
৫ ঘণ্টা আগে
কৃষকসহ বিলাঞ্চলের মানুষের কষ্টের কথা ভেবে ২৫ বছর আগে বিলের মধ্য দিয়ে তৈরি করা হয় সাবমারসিবল বা ডুবো সড়ক। এখন সেই আশাজাগানিয়া সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম। সংস্কার না করায় ভাঙাচোরায় সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে।
৬ ঘণ্টা আগে
চলতি মাসের শুরুর দিকে রাজধানীর গুলিস্তানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বড় ধরনের উচ্ছেদ অভিযান চালালেও সপ্তাহ না পেরোতেই আবার দোকান বসতে শুরু করেছে। ফুটপাতগুলোতে দেখা গেছে ‘হকার-পুলিশ’ খেলা। একদিকে সুযোগ পেলেই অস্থায়ী পাটাতন দিয়ে দোকান বসাচ্ছেন হকাররা; অন্যদিকে ঘুরে ঘুরে সেসব উঠিয়ে দিচ্ছে পুলিশ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যুর পর এই সংক্রামক রোগের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম আট সদস্যের এই বোর্ড গঠনের আদেশ দেন।
৬ ঘণ্টা আগে