
বাসের টিকিট কাটা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ চলছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে এই ঘটনা শুরু হয়। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ছাড়া বিনোদপুর গেটের আশপাশের দোকানে শিক্ষার্থীরা আগুন লাগিয়েছেন বলে জানা গেছে। রাত সাড়ে ৮টার দিকেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।’
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম জানান, সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, আজ বিকেলে বিনোদপুর বাস কাউন্টারে টিকিট কাটা নিয়ে কাউন্টার মালিকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে কথা বলার জন্য সন্ধ্যা ৬টার দিকে সেখানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া উপস্থিত হলে স্থানীয়রা তাঁর ওপর চড়াও হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্য করে ইট নিক্ষেপ করেন স্থানীয় লোকজন।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার মোবাইল ফোনে কল করা হলে তিনি সাড়া দেননি।

দেশের একমাত্র প্রাকৃতিক রুই জাতীয় মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর উজান খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তুলাবিল অংশে অভিযান চালিয়ে ১০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় মৎস্যসম্পদ সংরক্ষণ আইন বাস্ত
২ মিনিট আগে
রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের বদলির আদেশে একযোগে উপজেলাটির অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদ খালি হয়ে পড়েছে। ফলে প্রশাসনিক কাজ, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সাধারণ নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে স্থবিরতা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
১৭ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ের তালা ভেঙে নথি ও আসবাবপত্র চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে ভারী বৃষ্টির সুযোগে এই চুরি সংঘটিত হয় বলে জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা।
৩৮ মিনিট আগে
হবিগঞ্জে জুলাই পদযাত্রার সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর ছাত্রদলের দফায় দফায় হামলার প্রতিবাদে আজ বুধবার সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি। এই কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেলে হবিগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ কেন্দ্রীয় নেতারা।
৪৪ মিনিট আগে