
রাজশাহীর পদ্মার চরে নির্বিচারে বিষটোপ ও কারেন্ট জাল দিয়ে চলছে পাখিনিধন। শত শত পাখির প্রাণ যাচ্ছে বিষটোপে। এ অবস্থায় পাখি রক্ষায় প্রচারাভিযান চালিয়েছে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম।
আজ শুক্রবার সকালে পদ্মার তীরবর্তী টি-বাঁধ ও পাশের শ্রীরামপুর এলাকায় এ কর্মসূচি হয়। এতে রাজশাহীর পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন। এর আগে বাঁধের পাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পাখি শিকার রোধে সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়। এ ছাড়া স্বেচ্ছাসেবীরা নির্বিচারে পাখি হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিও পালন করেন।
প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদের পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফাহাদ ইকবাল, কোষাধ্যক্ষ রমজান আলী সরকার, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ফিরোজ আলী, সদস্য এ এইচ এম আসাদুজ্জামান, জয়ন্ত কুমার সরকার, ইসতিয়াক শাহরিয়ার প্রমুখ।
সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বি কে দাম। এ সময় বক্তারা বলেন, পাখি পরিবেশের খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল রক্ষা তথা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাখি প্রকৃতির এক অনন্য সৃষ্টি; তাদের সংরক্ষণ করা আপনার-আমার সবার নৈতিক দায়িত্ব। পাখিশিকারিদের সামাজিকভাবে প্রতিরোধের আহ্বান জানান তাঁরা।
জানা গেছে, শীতের আগমনে রাজশাহীর পদ্মার চরে প্রচুর অতিথি পাখি আসে। সেই সঙ্গে রয়েছে অনেক দেশীয় পাখি। একশ্রেণির অসাধু শিকারি বিষটোপ ও কারেন্ট জাল দিয়ে শিকার করছে এসব পাখি। পরবর্তী সময়ে তা হাঁসের মাংস বলে রাজশাহীর বিভিন্ন রেস্তোরাঁয় বিক্রি করা হচ্ছে। সম্প্রতি এমন এক শিকারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আরেক শিকারির বাড়ি থেকে উদ্ধার করা হয় জবাই করা পাখি।

সিলেটের গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোরে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১৩ মিনিট আগে
রংপুরে সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস রহমান হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
২০ মিনিট আগে
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মেয়াদোত্তীর্ণ বীজ সংরক্ষণ এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২২ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিরিয়ানি খেয়ে তিন পরিবারের ৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, আলমডাঙ্গা পৌর শহরের হাইরোডে হাজী বিরিয়ানি হাউজ থেকে বিরিয়ানি কিনে খাওয়ার পর তাঁদের বমি, তীব্র পেটব্যথা ও ডায়রিয়া শুরু হয়।
১ ঘণ্টা আগে