
সোনামসজিদ স্থলবন্দরকে আন্তদেশীয় ব্যবসা-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর সম্প্রসারণে কাজ করার কথা জানালেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আজ শুক্রবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, ভবিষ্যতের লিংকআপের জন্য এই বন্দরকে সম্প্রসারণ করা দরকার। এ ছাড়া বন্দরের ইয়ার্ড ও মালামাল আনা-নেওয়ার রাস্তার অভাব থাকায় জিরো পয়েন্ট থেকে বিজিবি ক্যাম্প পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা দ্রুত নির্মাণ করার ঘোষণাও দেন তিনি।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহুরা নওসাবাসহ বন্দর সংশ্লিষ্টরা।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ জানান, অংশীজনদের সঙ্গে এই মতবিনিময় সভা সফল হওয়ায় খুশি বন্দর-সংশ্লিষ্টরা। ব্যবসায়ী ও আমদানি-রপ্তানিকারকদের দাবিগুলো উপদেষ্টা গ্রহণ করেছেন এবং দাবিগুলো দ্রুত পূরণে আশ্বাস দিয়েছেন।

বর্ষার পানি এখনো পুরোপুরি নামেনি। বিস্তীর্ণ জলরাশির বুক চিরে ছুটে চলছে নৌকা। চারদিকে পানি, দূরে ভেসে থাকা গ্রাম, খোলা আকাশ আর হাওরের নির্মল প্রকৃতি—সব মিলিয়ে কিশোরগঞ্জের হাওর এখনো পর্যটকদের টানছে। তবে এই সৌন্দর্যের পাশাপাশি হাওর ভ্রমণে নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
১৬ মিনিট আগে
বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আয়েশা খাতুনের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে প্রায় ৩ লাখ ৮৬ হাজার টাকার বকেয়া ভূমি উন্নয়ন কর ও জরিমানা কমিয়ে ৬ হাজার ৫৭৯ টাকা করার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হলেও অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
১৬ মিনিট আগে
জয়পুরহাটে অষ্টম-নবম শতকের একটি প্রাচীন বেলেপাথরের পিলারের অংশবিশেষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার ২০ বিজিবি ব্যাটালিয়নের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পাথরটির ওজন প্রায় ৩২০ কেজি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রাথমিক যাচাইয়ে এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা বলে
১৮ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে ‘আন্তঃবিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা-২০২৬’। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের দ্বিতীয় তলায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।
২৪ মিনিট আগে