
পাবনার ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ৫০০ দিনমজুর মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। আজ শনিবার বেলা ১টায় উপজেলা শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ। পরে শহরের বিভিন্ন স্থানে খাবার বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংসদ সদস্যের পক্ষ থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানার সভাপতিত্বে খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল প্রমুখ।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১০ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২২ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
২৭ মিনিট আগে