
পশ্চিমাঞ্চল রেলওয়ের কেনাকাটায় প্রায় ৪ কোটি টাকা লোপাটের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২১-২২ অর্থবছরে পাথর ও অন্যান্য রেলওয়ে সরঞ্জাম কেনার ক্ষেত্রে অস্বাভাবিক মূল্য দেখিয়ে এ টাকা লোপাটের অভিযোগ রয়েছে।
অনিয়মগুলো খতিয়ে দেখতে আজ বুধবার দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমীর হোসেনের নেতৃত্বে তিন সদস্যের এনফোর্সমেন্ট দল পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপকের কার্যালয়ে অভিযান চালিয়ে বিভিন্ন নথি সংগ্রহ করে।
এ সময় আমীর হোসেন বলেন, ‘অডিট রিপোর্টে দেখা গেছে যে, রেলওয়ে কর্তৃপক্ষ ২০২১-২২ অর্থবছরে রেল ট্র্যাকের পাথর, ট্রেন মেরামতের যন্ত্রপাতি, পরিষ্কার-পরিচ্ছন্নতার উপকরণ, প্রিন্টার, ওয়াকিটকি ব্যাটারি, টেলিভিশন, পোশাক, ফ্লোর ম্যাট, কাগজসহ কয়েকটি ক্রয় আইটেমের খরচ বাড়িয়ে দেখিয়েছে। সেই অনুসারে আমরা অভিযান পরিচালনা করেছি।’
আমীর হোসেন আরও বলেন, ‘২০২১ সালে যেসব অডিট আপত্তি তোলা হয়েছিল, সেগুলো রেলওয়ে কর্তৃপক্ষ এখনো সমাধান করেনি। এ জন্য আমরা তদন্ত শুরু করেছি। আমরা ক্রয়কৃত সব নথি ও রেকর্ড সংগ্রহ করেছি। এখন এগুলো যাচাই করা হচ্ছে। যদি অনিয়ম নিশ্চিত হই, আমরা একটি প্রতিবেদন প্রধান কার্যালয়ে দাখিল করে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাব।’
এ বিষয়ে জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফারিদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সম্প্রতি অফিসে যোগদান করেছি এবং কয়েক বছর আগে যে অনিয়ম হয়েছে, তা সম্পর্কে অবগত নই। দুদকের দল ২০২১-২২ অর্থবছরে বিভিন্ন আইটেমের ক্রয়সংক্রান্ত নথি চেয়েছিল এবং আমরা যথাযথভাবে তা সরবরাহ করেছি। এখন তারা তাদের পদ্ধতিতে এসব নথি যাচাই করবে।’

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
৪ মিনিট আগে
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
৭ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
২৯ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
৩১ মিনিট আগে