
রাজশাহীর-২ (সদর) আসনে নৌকা নিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা তিনবার এমপি নির্বাচিত হলেও এবার আর হলো না। তার নৌকাকে ডুবিয়ে দিলেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। ২৩ হাজার ৪৪০ ভোটের বিশাল ব্যবধানে প্রথমবার এমপি পদে নির্বাচন করা শফিকুর রহমানের কাছে ধরাশায়ী হলেন প্রবীণ রাজনীতিক ফজলে হোসেন।
রোববার ভোটগ্রহণের পর রাত পৌনে ৯টায় রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রজেক্টর এর পর্দাই ভোটের এই ফল দেখানো হয়। এতে দেখা গেছে, কাঁচি প্রতীকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা পেয়েছেন ৫৪ হাজার ৯০৬ ভোট। আর নৌকা প্রতীকে ১৪ দলীয় জোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১ হাজার ৪৬৬ ভোট।
ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা ২০০৮ সালে জোটের প্রার্থী হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে প্রথমবার এমপি নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের নির্বাচনেও তিনি নৌকা প্রতীক পান। তবে সেবার প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনাভোটে এমপি নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনেও ফজলে হোসেন বাদশা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি হন। এই তিনটি নির্বাচনেই স্থানীয় আওয়ামী লীগ তার পাশে ছিল।
তবে ব্যতিক্রম এবার। আওয়ামী লীগের নৌকায় উঠে ফজলে হোসেন বাদশা বারবার এমপি হলেও এ দলের নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক না রাখার অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে। জোটের রাজনীতিতে ফজলে হোসেন বাদশা এবার নৌকা পেলেও স্বতন্ত্র প্রার্থী হন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা। মহানগর আওয়ামীলীগ সভা করে তাকে সমর্থন জানায়। তবে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ তার অনুসারীরা ফজলে হোসেন বাদশার পক্ষে ছিলেন। কিন্তু ওয়ারকার্স পার্টি আর ডাবলু সরকার অনুসারীদের ভোটে জিততে পারলেন না ফজলে হোসেন বাদশা।
রাজশাহী-২ আসনে অন্য প্রার্থীদের মধ্যে ১৪ দলীয় জোটের আরেক শরিক জাসদের প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ শিবলী মশাল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৪ ভোট। এছাড়া বাংলাদেশ সংস্কৃতিক মুক্তিজোটের ইয়াসির আলিফ বিন হাবিব ছড়ি প্রতীকে ৩০৮ ভোট, বিএনএমের প্রার্থী কামরুল হাসান নোঙ্গর প্রতীকে ২২৩ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মারুফ শাহরিয়ার ডাব প্রতীকে ৪০৭ ভোট ও জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন লাঙ্গল প্রতীকে ১ হাজার ৮২৬ ভোট পেয়েছেন।
রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে ১১২টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। মোট ভোটারের তুলনায় ভোট পড়েছে ২৬ দশমিক ৪৯ শতাংশ।

একসময় ইলিশসহ নানা প্রজাতির মাছের নিরাপদ আবাস হিসেবে পরিচিত ছিল বরগুনার বলেশ্বর, পায়রা ও বিষখালী নদী। কিন্তু এখন নিয়ন্ত্রণহীন প্লাস্টিকদূষণের ভয়াবহ থাবায় বিপর্যস্ত তিন নদ-নদী। জেলা শহর থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বাজারগুলো থেকে প্রতিদিন পলিথিন, থার্মোকল, কর্কশিটসহ বিভিন্ন প্লাস্টিক...
২ ঘণ্টা আগে
রাজশাহীর দুর্গাপুরে করলাচাষিরা এবার চরম লোকসানের মুখে পড়েছেন। তাঁরা বলছেন, মাঠভরা করলা, কিন্তু বাজারে ন্যায্য দাম মিলছে না। হতাশ কৃষকেরা ফলন্ত গাছ কেটে ফেলছেন, আবার কেউ বিক্রি না হওয়া করলা হাট-বাজার ও রাস্তার পাশে ফেলে দিয়ে বাড়ি ফিরছেন।
২ ঘণ্টা আগে
টানা বর্ষণের জেরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাঁধের সড়কের বেশ কয়েকটি স্থানে ধস দেখা দিয়েছে। এতে অন্তত ৩০ হাজার বাসিন্দা নতুন করে পানিবন্দী হওয়ার ঝুঁকির মুখে পড়েছেন।
৩ ঘণ্টা আগে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী নদী দুই দফায় প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দে পুনঃখনন করা হয়েছিল। কিন্তু বর্ষা মৌসুম শুরু হলেও নদীর অধিকাংশ অংশে পানি নেই, কোথাও কোথাও এমন ঘন কচুরিপানা জন্মেছে যে পানির অস্তিত্বই চোখে পড়ে না।
৩ ঘণ্টা আগে