
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন ছয়টি আবাসিক হল নির্মাণ এবং একটি হল পুনর্নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। গত সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৪৩তম সভায় এই উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য সালেহ হাসান নকীব। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উচ্চতর গবেষণা ও উন্নয়ন’ শীর্ষক প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন করা হয়েছে। চূড়ান্ত অনুমোদন ও সরকারি প্রক্রিয়া সম্পন্ন হলে ২০২৬-২৭ অর্থবছর থেকে পরবর্তী তিন বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
প্রস্তাবিত প্রকল্পে রয়েছে ছাত্রদের জন্য তিনটি ও ছাত্রীদের জন্য তিনটি নতুন আবাসিক হল নির্মাণ, শেরেবাংলা ফজলুল হক হল পুনর্নির্মাণ, চিকিৎসাকেন্দ্র, বরেন্দ্র গবেষণা জাদুঘর, জুবেরী ভবনসহ কয়েকটি একাডেমিক ও প্রশাসনিক ভবন পুনর্নির্মাণ, ইনোভেশন হাব নির্মাণ, ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক নির্মাণ ও সংস্কার।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব হল ও ডরমিটরি নির্মাণ সম্পন্ন হলে অতিরিক্ত ৭ হাজারের বেশি শিক্ষার্থীর আবাসনের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি উন্নত যন্ত্রপাতি ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে উচ্চতর গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
এদিকে বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৭টি আবাসিক হল রয়েছে। এর মধ্যে ছেলেদের ১১টি ও মেয়েদের ৬টি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৩২ শতাংশ আবাসিক সুবিধা পাচ্ছেন। এ ছাড়া আরও দুটি নতুন হল নির্মাণাধীন রয়েছে।

ভূমিসংক্রান্ত নানা সমস্যা ও অনিয়ম দূর করতে উন্নত দেশের মতো ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী নগরের একটি কমিউনিটি সেন্টারে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
৭ মিনিট আগে
ব্যবসায়ীদের অভিযোগ, ফায়ার সার্ভিসে খবর দেওয়ার এক থেকে দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, খবর পাওয়ার পর সকাল ৮টার দিকে তাঁরা পৌঁছান।
১ ঘণ্টা আগে
তথ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহে একটি আধুনিক ও কার্যকর ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে। সামগ্রিকভাবে গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক ধারায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে তিন পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থানা মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে মিটিংয়ে নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন এ এস আই জাহিদ, কনস্টেবল পিপলু ও সেলিম।
২ ঘণ্টা আগে