রাজবাড়ীর কালুখালীতে মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার গান্দিমারা বাজার এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মোকাররম (৫৫)। তিনি উপজেলার বিকয়া গ্রামের মোতাহারের ছেলে।
দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ।
স্থানীয়দের বরাতে ওসি হারুন অর রশিদ বলেন, আজ বিকেলে রাজবাড়ীগামী একটি মাইক্রোবাস গান্দিমারা বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক মোকাররম সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ওসি হারুন অর রশিদ আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পরপরই চালক মাইক্রোবাস নিয়ে পালিয়ে যান। মাইক্রোবাসসহ চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

ঢাকা মেডিকেলে অমির চাচা মো. জাকির হোসেন জানান, অমি ও তার পরিবার কামরাঙ্গীরচরের কলামাঠ এলাকার বাসায় ভাড়া থাকত। তার বাবার নাম মো. উসমান গনি। অমি ঢাকা সিটি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী ছিল।
১৩ মিনিট আগে
মুজাহিদ ফয়সাল বলেন, ‘রাকসুর জিএস যে সামগ্রিকভাবে ৩ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ের কথা বলছেন, তা বাস্তব ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের মনে হচ্ছে, এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত দায় এড়ানোর চেষ্টা করছেন।’
১৪ মিনিট আগে
আছিয়ার নানী বলেন, ‘আমরা যদি সুষ্ঠু বিচারই না পাই, তাহলে আমার নাতনিকে ফিরিয়ে দিক। নাতনিকে তো আর ফিরে পাব না। তাই অন্তত আমরা ন্যায়বিচার চাই।’
৩৪ মিনিট আগে
পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কোনো দেশের পানির গেট খুলে দেওয়ার কারণে যাতে বাংলাদেশ আকস্মিক বন্যার মুখে না পড়ে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
৪২ মিনিট আগে