
রাজবাড়ী সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৪ জন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বেথুলিয়া মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আতর আলী (৫৫)। তিনি বানিবহ ইউনিয়নের বেথুলিয়া মিয়াপাড়া এলাকার বাসিন্দা। তাঁর লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন বানিবহ ইউনিয়নের বেথুলিয়া খোন্দকারপাড়া গ্রামের শফিক উদ্দিন শেখের ছেলে সিদ্দিক শেখ (৪০) ও আফাজ শেখ (৪৫), জয়নালের ছেলে শাহীন (৩৬), নূর উদ্দিনের ছেলে দুলাল (৫৫), রামকান্তপুর ওয়ার্ডের মিয়াপাড়ার নবু মণ্ডলের মেয়ে নিঝুম (২০), আব্দুল জলিল শেখের ছেলে ইদ্রিস শেখ (৪০) ও আব্দুল কুদ্দুস শেখ (৫০), আইনুদ্দিন শেখের ছেলে মোস্তফা শেখ (৩৫), আব্দুল জলিলের ছেলে আব্দুল বারেক শেখ (৫০), আব্দুল বারেকের মেয়ে মুনিয়া (২০), আব্দুল বারেক শেখের স্ত্রী হাসি বেগম (৪৫), মোমিন মোল্লার মেয়ে মৌসুমি (৩৩), জলিল শেখের মেয়ে মনোয়ারা (৪০) ও আতিয়ার মোল্লার ছেলে আবু বক্কর (২৪)। তাঁদের মধ্যে আতর শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মারা যান। অন্যরা রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয়দের বরাতে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, বানিবহ ইউনিয়নের বেথুলিয়া মিয়াপাড়া এলাকায় রজব শেখ ও সূর্য মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গাজমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে আতর আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গাইবন্ধার পলাশবাড়ীতে ‘রামমূর্তি’ নির্মাণ বিতর্কে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণীকে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ময়মনসিংহ আদালতের বিচারক।
৫ মিনিট আগে
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। তদন্তের স্বার্থে আরও দুই সন্দেহভাজন ব্যক্তির ডিএনএ প্রোফাইল প্রস্তুত ও তুলনামূলক পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে একজন সাবেক সেনাসদস্য এবং অপরজন বেসামরিক ব্যক্তি।
১০ মিনিট আগে
পঞ্চগড় রেলওয়ে স্টেশন এলাকায় ভাসমান দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রেলওয়ের বিভাগীয় ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
১৬ মিনিট আগে
নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে অভিযুক্ত রবিউল ইসলাম সিকদারকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও দ্রুত বিচারের দাবিতে আন্দোলন হয়েছে।
২০ মিনিট আগে