
রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মণ্ডল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তাঁর কোলেই ছিল তাঁর শিশুকন্যা। তবে বাবার কোল থেকে ছিটকে পড়ায় প্রাণে বেঁচে গেছে শিশুটি।
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারার মজ্জৎকোল গ্রামে আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বজ্রপাতে মারা যাওয়া সুমন ওই গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুমন একটি এনজিওতে চাকরি করতেন। সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতেই ছিলেন তিনি। আজ সকাল পৌনে ৭টার দিকে তিনি সাড়ে পাঁচ বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশে দোকানে কিছু কেনাকাটা করতে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে মেয়ে কোল থেকে ছিটকে পড়ে আর সুমন মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনেরা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মেয়ে সাফিয়ার নাক-কান দিয়ে সামান্য রক্তপাত হলেও সে সুস্থ রয়েছে।
মিজানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা ফি কোনো বিভাগে ৫০, কোথাও আবার ১০০ টাকা। ব্যবহারিক পরীক্ষার ফি কোথাও ঘণ্টাপ্রতি ২০ টাকা, আবার কোথাও ১০০ টাকা। এই চিত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)। অভিন্ন নীতিমালা না থাকায় এই বিভিন্ন বিভাগে পরীক্ষার ফরম পূরণ, মানোন্নয়ন পরীক্ষা এবং বিভিন্ন খাতে ইচ্ছেমতো আদায় করা হচ্ছে
১ ঘণ্টা আগে
খোদ রাজধানীতে দু-তিন দিনের ব্যবধানে ঘটে গেছে কয়েকটি দখলবাজি ও দখলচেষ্টার ঘটনা। এসব ঘটনায় ঘুরে-ফিরে ক্ষমতাসীন দল বিএনপির নেতা- কর্মীদের নাম আসছে। এতে ক্ষমতায় আসার সাত মাসের মাথায় বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে দলটিকে।
২ ঘণ্টা আগে
খাগড়াছড়ির সবুজ পাহাড়ে মৃদু বাতাসে দোল খাচ্ছে জুমের সোনালি ধান। পাকা ধান কাটতে ব্যস্ত ত্রিপুরা নারীরা। গত শনিবার বিকেলে জেলার মাটিরাঙ্গা উপজেলার নতুনপাড়া এলাকায় এই দৃশ্য চোখে পড়ে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধা যক্ষ্মা হাসপাতালে (বক্ষব্যাধি ক্লিনিক) দেড় যুগ ধরে প্রায় অর্ধেক পদই শূন্য। বর্তমানে হাসপাতালটিতে কোনো চিকিৎসক নেই। এ পরিস্থিতিতে দুই মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। এতে দূরদূরান্ত থেকে আসা রোগীরা ভোগান্তিতে পড়ছেন।
২ ঘণ্টা আগে