
অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন জেলেরা। আজ রোববার উপজেলার দৌলতদিয়া মাছের হাটের সামনে এ মানববন্ধন করা হয়। এতে তিন শতাধিক জেলে ও মাছ ব্যবসায়ী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দৌলতদিয়া মাছের হাটটি ৩০ বছরের পুরোনো। স্থানীয় জেলেরা পদ্মা নদী থেকে সারা রাত মাছ ধরে এই হাটে বিক্রি করেন। দীর্ঘ কয়েক বছর জেলেরা ১০০ টাকায় ১ টাকা করে খাজনা দিয়ে আসছেন।
কিন্তু হঠাৎ করে বর্তমান ইজারাদার ফরিদ দেওয়ান ১০০ টাকায় ৫ টাকা করে খাজনা ধার্য করেন। যেটা দেওয়া জেলেদের জন্য কষ্টকর হয়ে পড়েছে। তাই আগের খাজনা বহাল রাখতে জেলা প্রশাসকের কাছে দাবি জানান তাঁরা।
শেষে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-খুলনা মহাসড়ক, দৌলতদিয়া লঞ্চঘাট, ফেরিঘাট, বাজার ও রেলস্টেশন এলাকা প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।

দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. মোহন মণ্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আড়তদার আনোয়ার খা, রেজাউল করিম, গোয়ালন্দ জেলে সমবায় সমিতির সভাপতি ইছাক সরদার, সাধারণ সম্পাদক অছেল ব্যাপারী প্রমুখ।

পঞ্চগড় শহরসহ জেলার বিভিন্ন এলাকায় দুই দিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা দেখা যাচ্ছে। খোলা মাঠ, সড়ক ও ফসলের জমির ওপর হালকা কুয়াশার আস্তরণ পড়ছে। ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুতে শীতের উপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠছে।
৩ মিনিট আগে
কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও পাঁচটি গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।
১১ মিনিট আগে
মঙ্গলবার সন্ধ্যায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক হন যুবদল নেতা আব্দুল হাই কায়সার। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাত দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।
১৪ মিনিট আগে
এসআই জাহিদ হাসান আরও জানান, প্রথমে ওই যুবককে অজ্ঞাত অবস্থায় পাই। এরপর সিআইডি ফরেনসিক টিম আঙুলের ছাপের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করে।
১ ঘণ্টা আগে