
রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ, যা বিক্রি হয়েছে ৫২ হাজার ১৬০ টাকায়। আজ রোববার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জেলে চানমিয়ার জালে মাছটি ধরা পড়ে।
জেলে চানমিয়া জানান, ভোররাতে একটি ট্রলারে তিনি তার দলের লোকজন নিয়ে নদীতে মাছ শিকারে যান। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেললেও মাছের দেখা পান না তাঁরা। পরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। সেখানে জাল তুলতেই বেশ কয়েকটি ঝাঁকুনি দেয়। এতে বুঝতে পরেন বড় কোনো মাছ জালে আটকা পড়েছে। জাল নৌকায় তুলতেই দেখেন বিশাল একটি কাতল মাছ। পরে দৌলতদিয়া সাইদ মোল্লার মাছের আড়তে ওজন দিয়ে দেখেন ৩২ কেজি ৬০০ গ্রাম মাছটি।
স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সকালে জেলে চানমিয়া মাছটি দৌলতদিয়া ঘাটের সাইদ মোল্লার মাছের আড়তে নিয়ে আসেন। সেখানে মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৫২ হাজার ১৬০ টাকায় কিনে নিই। মাছটি ফেরিঘাটের পল্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। সেই সঙ্গে মোবাইল ফোনে বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে, কেজি প্রতি ৫০ বা ১০০ টাকা বেশি দাম পেলেই মাছটি বিক্রি করা হবে।

লক্ষ্মীপুরের রায়পুরে সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন বাদী রিনা আক্তার। শুনানি শেষে মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচা
৩ মিনিট আগে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই ও পরবর্তী জটিলতায় চিকিৎসাধীন বীথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে তাঁর স্বামীর সঙ্গে হাসপাতাল পক্ষের ৫৫ হাজার টাকার আর্থিক সহায়তার বিনিময়ে আপসের নথি ছড়িয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
১২ মিনিট আগে
সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের একজনের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মাদলা গ্রামে। গতকাল এ হামলার ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে ১২ অক্টোবর চট্টগ্রাম বন্দরের ওয়ান-স্টপ ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করবে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
১ ঘণ্টা আগে