Ajker Patrika

নেছারাবাদে নাশকতার পরিকল্পনার অভিযোগে স্কুলের নৈশপ্রহরী গ্রেপ্তার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
নেছারাবাদে নাশকতার পরিকল্পনার অভিযোগে স্কুলের নৈশপ্রহরী গ্রেপ্তার
গ্রেপ্তার পলাশ কুমার মুন্সি। ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে নাশকতার পরিকল্পনার অভিযোগে পলাশ কুমার মুন্সি (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ৭০ নম্বর পাটিকেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিয়ন কাম নৈশপ্রহরী পদে কর্মরত। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গুয়ারেখা ইউনিয়ন শাখার কোষাধ্যক্ষ ও পৃষ্ঠপোষক।

পলাশ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি শ্রী শঙ্কর লাল কুমারের ছেলে।

গতকাল শনিবার রাতে গুয়ারেখা ইউনিয়নের করফা বাজারের একটি কম্পিউটারের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে তাঁকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন বক্তব্যসংবলিত পোস্ট দেওয়ার অভিযোগও রয়েছে পলাশের বিরুদ্ধে।

পাটিকেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিথীকা মৈত্র বলেন, পলাশ ২০১৩ সাল থেকে ওই বিদ্যালয়ে পিয়ন কাম নৈশপ্রহরী পদে চাকরি করছেন। তাঁর গ্রেপ্তারের বিষয়টি তিনি শুনেছেন।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পলাশ কুমার গুয়ারেখা ইউনিয়ন ছাত্রলীগের কোষাধ্যক্ষ ও পৃষ্ঠপোষক। তিনি গোপালগঞ্জে একটি কর্মসূচিতে অংশ নিয়ে এলাকায় ফিরেছেন। পুলিশের দাবি, তিনি নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত