
পিরোজপুরের নেছারাবাদে এক শিক্ষকের বিরুদ্ধে ফেসবুক মেসেঞ্জারে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ছাত্রীর বাবা। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত শিক্ষক মো. ইমরুল কায়েস রবিন উপজেলার সুটিয়াকাঠি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব অ্যাসিস্ট্যান্ট (আইটি শিক্ষক)।
ছাত্রীর বাবা জানান, তাঁর স্ত্রীর ফেসবুক আইডি মাঝেমধ্যে তাঁদের মেয়ে ব্যবহার করত। সেই সুযোগে তার মেসেঞ্জারে অনৈতিক প্রস্তাব ও অশালীন বার্তা পাঠাতেন শিক্ষক ইমরুল কায়েস রবিন। বিষয়টি জানতে পেরে প্রথমে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। এতে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় গত মঙ্গলবার (৪ আগস্ট) জিডি করেন।
তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক মো. ইমরুল কায়েস রবিন বলেন, ‘আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। পরে আমি আইডি পরিবর্তন করেছি।’ তবে ঠিক কবে আইডি হ্যাক হয়েছিল, হ্যাকের ঘটনায় থানায় অভিযোগ করেছেন কি না, এসব ব্যাপারে তিনি কোনো তথ্য দিতে পারেননি।
সুটিয়াকাঠি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম মিন্টু বলেন, বিষয়টি জানার পর শিক্ষকদের নিয়ে বৈঠক করে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, বিষয়টি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির দলীয় সমর্থনের বাইরে গিয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সমর্থন দেওয়া ও দলীয় পতাকা ব্যবহারকারীদের হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেছেন, ‘আমাদের দল তো...
১৪ মিনিট আগে
নাটোরে বিমানমন্ত্রী আফরোজা খানম ও জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে পিস্তলসহ আটক যুবকের পরিচয় মিলেছে। আটক যুবক তানভির হক তানিম নাটোর জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক প্রয়াত শামসুল হকের ছেলে। তাঁর কাছ থেকে উদ্ধার করা পিস্তলটি ‘খেলনা পিস্তল’ বলে জানিয়েছে পুলিশ।
১৭ মিনিট আগে
নাটোরের নলডাঙ্গার হালতি বিলকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। আজ শুক্রবার বিকেলে পাটুল বাজারের এক জনসভায় তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে
চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা ঘোষণা ও চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখা মানববন্ধন করেছে। আজ শুক্রবার বিকেলে লাক্কাতুড়া চা-বাগানের রেস্টক্যাম্প বাজারে এ মানববন্ধন হয়।
২ ঘণ্টা আগে