পিরোজপুরের নাজিরপুরে ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে নাজিরপুর-মাটিভাঙ্গা সড়কের রুহিতলাবুনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এরপর দুপুরে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া এ ঘটনায় এক ভ্যানচালক আহত হয়েছেন।
নিহতরা হলেন নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৩৫) ও তাঁর ছেলে ইয়াদ আলী মোল্লা (১৫)। আহত ভ্যানচালক হলেন উপজেলার হুগলাবুনিয়া গ্রামের মোক্তার শেখের ছেলে মইন শেখ (১৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নাজিরপুর-মাটিভাঙ্গা সড়কের রুহিতলাবুনিয়া এলাকায় একটি ব্যাটারিচালিত ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানটিতে থাকা তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. মশিউর রহমান অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত মাহাবুব মোল্লা ও তাঁর ছেলে ইয়াদ আলী মোল্লাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া আজকের পত্রিকাকে বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে সেখানে দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে। গুরুতর আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে...
৪ মিনিট আগে
পূজার আরও কয়েক দিন বাকি থাকায় হামলা ও ভাঙচুরের ঘটনা বাড়তে পারে—এমন আশঙ্কা রয়েছে। তাই প্রতিটি স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপে সরকারি খরচে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পূজার অন্তত ১০ দিন আগে থেকে পূজা শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলায় অটোরিকশার ধাক্কায় আব্দুল মালেক সিকদার (৭৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার গোলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক সিকদার উপজেলার মাসকাটা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মৃত নাদের আলী শিকদারের ছেলে। তিনি বরজে শ্রমিকের কাজ করতেন...
১ ঘণ্টা আগে
মালয়েশিয়া গমন-ইচ্ছুকদের অবৈধভাবে মেডিকেল রিপোর্ট দেওয়ায় ‘হিউম্যান ডায়াগনস্টিক’ সিলগালা
১ ঘণ্টা আগে