
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় দর্শকদের করতালি আর উৎসবের আমেজের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ভেলাবাইচ প্রতিযোগিতা। গতকাল সোমবার বিকেলে বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামে ভেলুয়া নদীতে নৌকাবাইচের আদলে এই ভেলাবাইচ আয়োজিত হয়।
ব্যতিক্রমী এই আয়োজন দেখতে ভেলুয়া নদীর তীরে আশপাশের কয়েক গ্রামের বিপুলসংখ্যক মানুষ ভিড় জমায়। উড়িবুনিয়া গ্রামের যুবসমাজের উদ্যোগে ১০তম ভেলাবাইচ প্রতিযোগিতা আয়োজিত হয়। প্রতিযোগিতায় অংশ নেয় ১০টি দল। প্রতিটি দলে ছিল দুই থেকে তিনজন খেলোয়াড়, যাদের বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে। সাঁতারে দক্ষ ও প্রাথমিক বিদ্যালয়গামী হওয়ার শর্তে শিশুরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রায় ৫০০ গজ নদীপথজুড়ে শিশুদের প্রাণবন্ত ভেলাবাইচ দর্শকদের দৃষ্টি কাড়ে। খেলাকে ঘিরে নদীর দুই তীর ও আশপাশে উৎসবের আমেজ বিরাজ করে। নদীর তীরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলায় প্রথম স্থান অর্জন করে মো. জাকারিয়া, দ্বিতীয় স্থান লাভ করে মো. আশিক ও তৃতীয় স্থান অধিকার করে মো. রিফাত রাহাদ।
আয়োজক মো. সুলতান তালুকদার জানান, গ্রামের স্কুলগামী শিক্ষার্থীদের আনন্দ দেওয়া ও বিদ্যালয়মুখী রাখতে গত ১০ বছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, যুবসমাজের উদ্যোগে পরিচালিত এই আয়োজন শিশুদের আনন্দের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ঐতিহ্য রক্ষায়ও ভূমিকা রাখছে। খেলা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট এবং অংশগ্রহণকারী সব প্রতিযোগীর হাতে জার্সি তুলে দেওয়া হয়।

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ২৫ টাকা খরচ হলেও শুধু উৎপাদন ব্যয় দিয়ে প্রকল্পটির মূল্যায়ন করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব কমানো
৩ মিনিট আগে
বসতবাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া। বাইরে যাওয়ার কোনো পথ নেই। মই বেয়ে দেয়াল টপকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এর মধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ। রাত নামলেই বাড়ে আতঙ্ক—কখন এসে বুলডোজার দিয়ে বসতঘর ভেঙে দেওয়া হয়...
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ আরও চারজন আহত হয়েছেন। আজ সোমবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রায় ২৬ মিনিট পর সকাল ৯টা ২১ মিনিটে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া ভূমি অফিসে আসেন। এ সময় প্রতিমন্ত্রী অফিসের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়গুলো তাঁর কাছে তুলে ধরেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
২ ঘণ্টা আগে