
পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে পিরোজপুর সদর উপজেলার ডুমুরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারিয়া আক্তার (১৮) আফতাব উদ্দিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি বানেশ্বরপুর এলাকার আবুল কালামের মেয়ে।
আহতরা হলেন মারিয়ার মা হাওয়া বেগম (৪৫) এবং অটোরিকশাচালক রাসেল (৩৫)। তাঁদের বাড়িও একই এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস ডুমুরিতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারিয়া আক্তারের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হাওয়া বেগম ও রাসেলকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অতনু হালদার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে জেলা হাসপাতালে আনা হয়েছে। তবে কলেজশিক্ষার্থী আগেই মারা গেছে। হাওয়া বেগম নামে নারী রোগীকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আফতাব উদ্দিন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুল ইসলাম কিসমত বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’ পাশাপাশি সড়কের নিরাপত্তা জোরদারের দাবি জানান তিনি।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
২০ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
৩০ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে