
পটুয়াখালীর দশমিনা উপজেলায় একই স্থানে বিএনপি ও গণঅধিকার পরিষদের কর্মসূচি আহ্বানের কারণে সম্ভাব্য সংঘাত এড়াতে দশমিনা সদর ও বাঁশবাড়িয়া ইউনিয়নে ৪৮ ঘণ্টার ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে ১৫ জুন সকাল ৮টা পর্যন্ত।
জানা গেছে, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের জারি করা আদেশে উল্লিখিত সময়ের মধ্যে উল্লিখিত এলাকায় যেকোনো সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র বহন এবং পাঁচজন বা তার বেশি লোকের জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
জানতে চাইলে দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আলম শানু আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি সব সময় জনগণের স্বার্থে কাজ করে। জনগণের জানমালের ক্ষতি হয়, এমন কোনো কর্মকাণ্ডে আমরা জড়িত হব না।’
অন্যদিকে, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি লিয়ার হোসেন বলেন, ‘আমাদের কর্মসূচি ছিল পূর্বনির্ধারিত। বিএনপি পরিকল্পিতভাবে একই স্থানে সমাবেশ আহ্বান করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। জনগণের ক্ষতির মতো কোনো কাজ গণঅধিকার পরিষদের পক্ষ থেকে হবে না।’
এ বিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান আজকের পত্রিকাকে বলেন, দুই রাজনৈতিক সংগঠনের একই স্থানে সমাবেশ আহ্বানে বড় ধরনের সংঘর্ষ ও সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই জনগণের জানমাল রক্ষায় ৪৮ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

যশোরে আলমগীর হোসেন (৪০) নামের এক চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ রোববার সদরের সুতিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত রাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি করতেন। এই ঘটনায় পথচারীরা একজনকে আটক করে শাহবাগ থানা-পুলিশকে দিয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
২ ঘণ্টা আগে
প্যানেল চেয়ারম্যান শামছুল আলম অভিযোগ করেন, ৯ ওয়ার্ডের মধ্যে তিনটিতে চাল বিতরণ শুরু হয় সকাল ১০টায়। কিন্তু প্রতিপক্ষের কিছু লোকজন মোটরসাইকেলে করে এসে গালিগালাজ শুরু করেন। তাঁরা অফিসের কয়েকটা চেয়ার ভাঙচুর করেন। এক গ্রামপুলিশকে ধাক্কা মেরে ফেলে দেন। অরাজক পরিস্থিতি সামলাতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর খিলক্ষেতের মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের (ডেসকো) তিন কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
৩ ঘণ্টা আগে