
১৭ ঘণ্টা নিখোঁজের পর পটুয়াখালীর দশমিনায় মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে (১৫) মোবাইল ফোনের টাওয়ার থেকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। আজ রোববার উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
ওই কিশোরী উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বাসিন্দা ও মানসিক ভারসাম্যহীন বলে পরিবারের সদস্যেরা জানান। জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই কিশোরী মাঝেমধ্যে বিভিন্ন জায়গায় চলে যায়। গতকাল শনিবার সন্ধ্যায় সে ঘর থেকে বের হয়ে যায়। পরিবারের সদস্যেরা অনেক খোঁজাখুঁজি কারে না পেয়ে রাত ৯টার দিকে মাইকে প্রচার করেন।
আজ বেলা ১১টার দিকে জনৈক ব্যক্তি বেতাগী বাজারের পশ্চিম পাশে গ্রামীণ ফোনের টাওয়ারের চূড়ায় কাউকে বসে থাকতে দেখেন। এলাকার লোকজনকে জানালে তাঁরা দশমিনা ফায়ার সার্ভিস অফিসে ফোন করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে উদ্ধার করে। উদ্ধারের পর কিশোরীকে তার বাবার কাছে হস্তান্তর করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।
কিশোরীর বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়ের সঙ্গে জিন-পরী আছে, মাঝেমধ্যে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এর আগে মাদারগাছ ও বটগাছ থেকে বহুবার উদ্ধার করেছি। এ ছাড়া অনেকবার নিখোঁজ হয়েছে, সাত-আট দিন পর বাউফল ও গলাচিপা থেকে উদ্ধার করেছি।’
দশমিনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অধিনায়ক আনোয়ার হোসেন বলেন, ‘আজ বেলা ১১টা ১৫ মিনিটের সময় ৯৯৯ ও স্থানীয় বাসিন্দারা ফোন করে বিষয়টি জানালে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ চালাই। বৃষ্টির কারণে আমাদের উদ্ধারকাজে সমস্যা হয়। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর ওই কিশোরীকে উদ্ধার করি।
উদ্ধারকাজে কিশোরীর চাচার সহযোগিতা নিই। আমাদের পোশাক দেখে কিশোরী টাওয়ার থেকে লাফ দিতে পারে, তাই তার চাচাকে আগে পাঠাই পেছনে আমাদের টিমের সদস্য ওঠে। তার চাচা তাকে ধরার পর নিচে নেমে আসে। পরে পরিবারের কাছে হস্তান্তর করি। ওই কিশোরী এখন সুস্থ আছে।’

মাকু আর শানার খটখট শব্দ তুলে আপন মনে শাড়ি বুনছেন হরিপদ। মাটির গর্তে বসে ছন্দে ছন্দে তৈরি করছেন বর্ণিল শাড়ি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাহিদা বেড়েছে, তাই দম ফেলবার ফুরসত নেই এই কারিগরের। হরিপদ কাজ করেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের ‘শুদ্ধ তাঁত’ নামক কারখানায়।
১৫ মিনিট আগে
যশোর শহরের আরবপুর পাওয়ার হাউস পাড়ার বাসিন্দা শহিদুল আলম। বাসা থেকে শহরের চার খাম্বা মোড়ে তাঁর কর্মস্থলের দূরত্ব চার কিলোমিটার। সাধারণত রিকশায় করে কার্যালয়ে যেতে সময় লাগে ২০ মিনিটের মতো। কিন্তু তাঁকে প্রায় এক ঘণ্টা সময় হাতে রেখে রওনা দিতে হয়। তবু সড়কের তীব্র যানজটের কারণে সময়মতো অফিসে...
১৮ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বুক চিরে বয়ে চলা ইছামতী, হুরাসাগর ও ফুলজোড় নদীতে একসময় ছিল স্রোত, চলত নৌযান। সময়ের ব্যবধানে সে চিত্র অনেকটাই বদলে গেছে। ফুলজোড় নদীর কিছু অংশে খননকাজ হলেও ইছামতী ও হুরাসাগরের বেশির ভাগ অংশ এখন পানিশূন্য। শুষ্ক মৌসুম তো বটেই, বর্ষাকালেও অনেক জায়গায় পানির দেখা মেলে না।
২৫ মিনিট আগে
তেজগাঁও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সোহেল রানা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষ ২০২৩ সালের পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। গত ৬ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষার সময় তিনি কলেজের ৬০৮ নম্বর কক্ষে দায়িত্বে ছিলেন...
৪১ মিনিট আগে