
পটুয়াখালীর বাউফলে সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহম্মেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার বেলা ১টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি আজকের পত্রিকার সহকারী বার্তা সম্পাদক (ন্যাশনাল ডেস্ক) সাদেক উদ্দিন আহমেদ সজলের বাবা।
শনিবার সকাল ৯টায় বাউফল উপজেলার কারখানা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহম্মেদ দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ছাড়াও বাউফল এবং মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। চাকরি থেকে অবসরের পর তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজে জড়িত ছিলেন।
তাঁর মৃত্যুতে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহউদ্দিন সৈকতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

কিশোরগঞ্জের হোসেনপুরে শাকিল মিয়া (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের চৌদার এলাকায় এ ঘটনা ঘটে। শাকিল মিয়া ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।
১৬ মিনিট আগে
নেত্রকোনার মদনে জানাজার সুযোগে মোটরসাইকেল চুরির ঘটনায় মাজহারুল ইসলাম জয় (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
২০ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে দুই সন্তানের সামনে মাকে ধর্ষণের অভিযোগে মো. সোহরাব হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে মামলার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
২৬ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের শ্রমিক কলোনির এক বসতঘর থেকে বিষধর ‘পদ্মগোখরা’ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে।
৩৮ মিনিট আগে