
পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে নুরুল ইসলাম গাজী (৫৫) নামের এক ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার সকাল থেকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে আন্ধারমানিক নদের তীরে ভিড় করছে তাঁর স্বজন ও স্থানীয়রা।
নিখোঁজ নুরুল ইসলামের মেয়ে রুপা জানান, গতকাল দুপুরে তাঁর বাবা পৌর শহরের বাদুড়তলী এলাকায় একটি অটোরিকশায় বসে ছিলেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদকসহ অটোরিকশাচালককে আটক করেন। কর্মকর্তারা নুরুল ইসলামকে ধাওয়া করলে আত্মরক্ষার জন্য তিনি আন্ধারমানিক নদে ঝাঁপ দেন এবং নিখোঁজ হন।
শুক্রবার বিকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে। তবে এখনো তাঁকে খুঁজে পাওয়া যায়নি।
কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আবুল হোসেন বলেন, ‘খবর পাওয়ার পর থেকেই আমাদের একটি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য কাজ করছে। এই অভিযান অব্যাহত রয়েছে।’
অন্যদিকে, কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ শাহিনুল কবির ধাওয়া করার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সরকারের (অন্তর্বর্তীকালীন) পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করিনি। এখনো আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষও এ বিষয় নিয়ে আমাদের সঙ্গে একটি শব্দ উচ্চারণ করেনি। এটাই হচ্ছে আমাদের ওপেনিয়ন...
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল টাঙ্গাইল জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক গোপালপুর উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোপালপুর উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান আহমেদকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ...
৮ ঘণ্টা আগে
নদীর প্রবাহ দুই ভাগ হয়ে গেছে। অল্প কিছু পানি প্রবাহিত হচ্ছে বাঁ তীর দিয়ে আর এরচেয়ে একটু বেশি পানির প্রবাহ ডান তীরে। মাঝের অংশের পুরোটিই ধু ধু বালুচর। এভাবেই মরুভূমিতে পরিণত হয়েছে রাজশাহীর পদ্মা নদী। নদীর বেশির ভাগ অংশেই হাঁটুপানিও মিলছে না।
৮ ঘণ্টা আগে
পদবঞ্চিতদের বাধায় পণ্ড হলো চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে নতুন করে স্থান পাওয়া পটিয়ার একাংশের নেতা-কর্মীদের আনন্দ মিছিল। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তিরহাট এ
৮ ঘণ্টা আগে