
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ২৪ ঘণ্টায় যুবলীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন (৫৩), বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন (৪০), ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন সিকদারকে (৪০) গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেপ্তার হন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির খলিফা (৪০), মৎস্যজীবী লীগের সিনিয়র সহসভাপতি মো. শাহিন (৩৫) এবং আলীপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি আজাহার আকন (৫৩)।
থানা সূত্র জানায়, ২০২২ সালের ৬ মার্চ বিকেলে বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির ইউনিয়ন কাউন্সিল চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হন।
এ ঘটনায় চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বেতাগীর সানকিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে ৪৮ জন নাম উল্লেখ করে এবং ৪০–৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে দশমিনা থানায় মামলা করেন।
ওসি আবদুল আলীম আজকের পত্রিকাকে বলেন, ‘ডেভিল হান্ট অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’

রাজধানীর গুলশান থানার একটি হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী চাঁদাবাজির মামলায় আলোচিত আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ...
২০ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলায় সমাজপতি, ৩৬০ নম্বর কোয়াইক্ষ্যং মৌজার হেডম্যান ও থানচি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মাংসার ম্রো আর নেই। এই অভিভাবকের মৃত্যুর খবরে পুরো উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
৩০ মিনিট আগে
যশোরের আলোচিত ‘গোফরান বাহিনীর’ প্রধান নাসির শেখ ওরফে গোফরান শেখসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে লুণ্ঠিত মোটরসাইকেল, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
৪৩ মিনিট আগে
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিবুল ইসলাম (২৫) নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। আজ রোববার দিবাগত রাতে নিহতের বাবা মো. তরিকুল ইসলাম খোকন এই মামলা দায়ের করেন।
১ ঘণ্টা আগে