
পটুয়াখালীর গলাচিপাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত রাবনাবাদ সেতুর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াছিয়া আঞ্চলিক মহাসড়কের রাবনাবাদ নদীর ওপর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
এ সময় তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই সেতুর কাজ শেষ করা হবে। সেতুটি চালু হলে জনভোগান্তি কমবে এবং স্থানীয় অর্থনীতি গতিশীল হবে। উপজেলা, জেলা ও রাজধানীর সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।
অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পটুয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘সেতুটি বাস্তবায়নে দীর্ঘদিন ধরে চেষ্টা করা হয়েছে। নির্বাচনে আমার সর্বপ্রথম প্রতিশ্রুতি ছিল এই সেতুর নির্মাণকাজ কার শুরু করা। কাজ শেষ হলে এই সেতু দিয়েই মন্ত্রীকে এলাকায় নিয়ে আসার প্রত্যাশা ব্যক্ত করেন নুর।’
সড়ক ও জনপথ অধিদপ্তর জানায়, রাবনাবাদ নদীর ওপর নির্মিতব্য সেতুটির দৈর্ঘ্য হবে ৮৮২ দশমিক ৮১ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। এতে থাকবে ১৯টি স্প্যান ও ২০টি পিয়ার। নৌযান চলাচল সচল রাখতে নির্মাণ করা হবে ১০০ মিটার দীর্ঘ স্টিল বাউ ট্রাস স্প্যান।
এ ছাড়া সেতুর দুই পাশে প্রায় ১ দশমিক ৪ কিলোমিটার সংযোগ সড়ক এবং ১ হাজার ৬০০ মিটার নদীতীর সংরক্ষণকাজ করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৬৪ কোটি টাকার বেশি। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্থানীয়দের আশা, সেতুটি চালু হলে গলাচিপা, দশমিনা, রাঙ্গাবালীসহ আশপাশের প্রায় ১০ লাখ মানুষের দুর্ভোগ কমবে। ফেরি ও নৌযানের ওপর নির্ভরতা কমে সহজ ও নিরাপদ যোগাযোগ নিশ্চিত হবে। জরুরি রোগী পরিবহন ও দুর্যোগকালে ঝুঁকিপূর্ণ নদী পারাপারের সমস্যাও কমে আসবে।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৩ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৫ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৫ ঘণ্টা আগে