
পটুয়াখালী জেলা প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশিত সেলাই মেশিন বিতরণের একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে পরিবর্তন করে নিজের ছবি যুক্ত করে প্রচারের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর তিনি পোস্টটি মুছে দিয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন।
সম্প্রতি জেলা প্রশাসনের ‘ডিসি পটুয়াখালী’ ফেসবুক পেজে জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরীর সেলাই মেশিন বিতরণের একটি ছবি প্রকাশ করা হয়। পরে কলাপাড়ার নুসরাত সীমা নামের এক নারী ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করে জেলা প্রশাসকের জায়গায় নিজের ছবি যুক্ত করেন। এরপর পরিবর্তিত ছবিটি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন তিনি।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নুসরাত সীমা পোস্টটি সরিয়ে নেন। পরে তিনি ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ ও ক্ষমা চান। ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলেও অঙ্গীকার করেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, এআই প্রযুক্তির মাধ্যমে সহজেই ছবি ও বিভিন্ন তথ্য পরিবর্তন করা সম্ভব। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবি বা তথ্য দেখেই তা সত্য ধরে নেওয়া উচিত নয়। শেয়ার করার আগে এর উৎস ও সত্যতা যাচাই করতে হবে।
এ বিষয়ে উপজেলা প্রশাসন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রচার না করতে এবং এআইয়ের মাধ্যমে তৈরি বা পরিবর্তিত ছবি ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

মৃত্যুর কিছুদিন আগে তাঁর ব্লাড ক্যানসার ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ সেপ্টেম্বর তাঁকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানেই তাঁর পৃথিবীযাত্রার ইতি ঘটে। পরে সবুজবাগের শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরের শ্মশানঘাটে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। ১৮ সেপ্টেম্বর ঢাকেশ্বরী জাতীয়...
১৫ মিনিট আগে
রাজশাহীতে একটি ফ্ল্যাটে এক নারীর সঙ্গে আটক হওয়া পুলিশের পরিদর্শক মাহবুব আলমকে ছেড়ে দিয়েছে পুলিশ। ওই নারীর কোনো অভিযোগ না থাকায় মাহবুবকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বিকেলে ওই নারীকেও ছেড়ে দেওয়া হয়।
২৭ মিনিট আগে
পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাত রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এক হাজারের বেশি তাল বীজ বপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত কালীগঞ্জ’। আয়োজকেরা জানান, বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ..
৪২ মিনিট আগে
রাতে বড়তলী বানিয়াহারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গুদাম থেকে এসব চাল পাচার করা হচ্ছিল। এ সময় সাধারণ লোকজন ধাওয়া দিলে পাচারকারীরা চালের বস্তা রেখেই পালিয়ে যায়। পরে প্রশাসনকে খবর দেওয়া হয়।
১ ঘণ্টা আগে