
পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদাবাজি মামলায় উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লোটাসকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে সুবিদখালী দারুসসুন্নাত ফাজিল মাদ্রাসা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। লোটাস দেউলী সুবিদখালী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মৃত রমজান আলী সিকদারের ছেলে।
জানা গেছে, গত বছরের ১ সেপ্টেম্বর মজিদবাড়িয়া ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. নসা মিয়া মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ জনকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা করেন। আদালতের বিচারক স্বপন কুমার দাস মামলাটি আমলে নিয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার নেওয়ার জন্য নির্দেশ দেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়। এ মামলায় যুবলীগ নেতা জহিরুল ইসলাম লোটাসকে অজ্ঞাত দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে গতকাল রাতে পুলিশ ৯০টি ইয়াবাসহ উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক নিজাম হাওলাদার (৫০) ও তাঁর সহযোগী মো. রুবেল মিয়াকে (৪৫) আটক করে। মির্জাগঞ্জ থানাসংলগ্ন কপালভেড়া ব্রিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়। ওই রাতে অন্য স্থান থেকে মিরাজ মৃধাকে ১০টি ইয়াবাসহ আটক করে পুলিশ।
আটক উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক নিজাম হাওলাদার পূর্ব সুবিদখালী গ্রামের মৃত মুনসুর হাওলাদারের ছেলে। তাঁর সহযোগী মো. রুবেল মিয়া পশ্চিম সুবিদখালী গ্রামের শামসুল হকের ছেলে।
অপরজন মিরাজ মৃধা উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ মজিদবাড়িয়া গ্রামের করিম মৃধার ছেলে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম আহমেদ বলেন, উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লোটাসকে একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শ্রমিক লীগের আহ্বায়ক নিজাম হাওলাদার এবং তাঁর সহযোগী রুবেল ও মিরাজকে মাদকসহ আটক করা হয়। আজ তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রাজধানীর গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার (উড়ালসড়ক) যানজট কমানোর বদলে যানজটের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। অনেক দিন ধরে ফ্লাইওভারের টোল প্লাজা, ওঠার র্যাম্প, সংযোগ সড়ক এবং আশপাশের বাস টার্মিনাল ঘিরে যান চলাচলে জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির সমাধান করতে ফ্লাইওভারটি টোলমুক্ত করা, নিচের সড়ক প্রশস্ত...
২০ মিনিট আগে
টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
২ ঘণ্টা আগে