Ajker Patrika

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত হাতাহাতি, আহত ১

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত হাতাহাতি, আহত ১
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মারধরের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে পটুয়াখালীর বাউফলে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ওহিদুজ্জামান নামের একজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কেন্দ্রীয় পাবলিক মাঠে আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানের সময় এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে সামনের সারিতে বসাকে কেন্দ্র করে দুপক্ষের নেতা-কর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। এতে একজন আহত হন। আহত ব্যক্তি কোনো দলের সঙ্গে জড়িত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার আকস্মিকতায় কিছু সময়ের জন্য অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে দ্রুত উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিএনপি-জামায়াতের নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বেলা ৩টায় জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু জানান, সামান্য ভুল-বোঝাবুঝি থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে উভয় পক্ষের সহযোগিতায় বিষয়টি দ্রুত মীমাংসা করা হয়।

বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি নিয়ে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: বেঁচে ফিরলেন খোকসার খাইরুল, ছিনিয়ে নিয়েছে মোবাইল ফোন

সোনার দাম দীর্ঘমেয়াদি পতনে যাচ্ছে

৯ নতুন সচিব, ৫ সচিব প্রত্যাহার, ৩ সচিবের দপ্তর বদল

উত্তরায় শরীর থেকে মন আলাদা করা ‘কেটামিন’ তৈরি করতেন ৩ চীনা নাগরিক, যেত শ্রীলঙ্কায়

‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত