
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অন্তত ১৬০ জন জেলেসহ ১১টি মাছধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে এখনো নিখোঁজ রয়েছেন ৩৪ জন জেলে।
শুক্রবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারগুলো হচ্ছে এমবি মামনি ৩, এফবি সাইফুল, এফবি আল মামুন, এফবি কুলসুম, এফবি রফিক মিঝি, এফবি নুরবানু ও এফবি মায়ের দোয়া। এ ছাড়া নামবিহীন ভোলার চরফ্যাশনের একটি, গলাচিপার পানপট্টির একটি, কলাপাড়ার লালুয়ার একটি ও বরগুনার নাপিতা এলাকার একটি ট্রলার রয়েছে। নিখোঁজ জেলেদের বাড়ি ভোলার চরফ্যাশন ও আলীপুর মৎস্য বন্দর এলাকায়।
আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা ও মহিপুর আড়ৎ মালিক সমিতির সভাপতি রাজু আহমেদ রাজা এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে আবহাওয়ার খারাপ থাকায় সহশ্রাধিক মাছধরা ট্রলার মহিপুর-আলীপুর সংলগ্ন শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে।
দুর্ঘটনা থেকে উদ্ধারকৃত জেলেরা জানান, সাগরের অস্বাভাবিক ঢেউ এবং ঝড়ের কবলে পরে তাদের ট্রলারগুলো ডুবে যায়। এসময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে অন্তত ১১৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন ৩৪ জেলে। উদ্ধারকৃত জেলেরা কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স, মহিপুর উপ-স্বাস্থ্যকেন্দ্র এবং কলাপাড়াসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিজামপুর কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সেলিম মন্ডল জানান, সাগরে ট্রলার ডুবির খবর পেয়েছি। জেলে ও ট্রলার নিখোঁজ রয়েছে। আমাদের টহল টিম সাগরে রয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত আছে।

কক্সবাজারের টেকনাফে প্রায় ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গুরুতর আহত সেই বন্য মা হাতিটির মৃত্যু হয়েছে। প্রায় ২৫-২৬ বছর বয়সী হাতিটি পাহাড় থেকে গড়িয়ে পড়ার সময় মেরুদণ্ড ভেঙে যায় এবং তলপেটে গুরুতর আঘাত পায় বলে জানিয়েছে বন বিভাগ।
৩ মিনিট আগে
আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন। তার আগমন উপলক্ষে বরিশালে বইছে উচ্ছ্বাসের আমেজ। দফায় দফায় আনন্দ মিছিল, সভা-সমাবেশ ও সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতা-কর্মীরা।
১১ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছরের কন্যাসন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় লাকি আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন শিশুটির বাবা সাইদুল ইসলাম...
৩২ মিনিট আগে
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় রাকিবুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে