পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুকুরে ডুবে আমেনা বেগম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যায় উপজেলার আলীপুর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আমেনা পূর্ব আলীপুর গ্রামের মোমিন হাওলাদরের মেয়ে।
জানা গেছে, আজ সন্ধ্যার সময় আমেনা বাড়ির পুকুর ঘাটে যায়। তার ঘরে ফিরে আসতে দেরি দেখে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখা হয়। স্বজনেরা তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম আজকের পত্রিকাকে বলেন, আমেনা বেগমের লাশ থানায় আনা হয়েছে। পরিবারের লোকজন চাচ্ছে না ময়নাতদন্ত হোক।

সিলেট মূলত এক ফসলি এলাকা। শুষ্ক মৌসুমে সেচ-সুবিধার অভাব ও কিছু কৃষিজমি পানিতে ডুবে থাকার কারণে কৃষকেরা বাড়তি ফসল উৎপাদন করতে পারেন না। খাল পুনঃখননের মাধ্যমে এ দুই সমস্যার সমাধান হবে এবং প্রায় ১ হাজার ৫০০ বিঘা জমি নতুন করে চাষের আওতায় আসবে। পাশাপাশি খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ
২ মিনিট আগে
রাজধানীর গুলশান থানার একটি হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী চাঁদাবাজির মামলায় আলোচিত আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ...
৪০ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলায় সমাজপতি, ৩৬০ নম্বর কোয়াইক্ষ্যং মৌজার হেডম্যান ও থানচি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মাংসার ম্রো আর নেই। এই অভিভাবকের মৃত্যুর খবরে পুরো উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
১ ঘণ্টা আগে
যশোরের আলোচিত ‘গোফরান বাহিনীর’ প্রধান নাসির শেখ ওরফে গোফরান শেখসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে লুণ্ঠিত মোটরসাইকেল, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে