
পটুয়াখালীর দুমকি উপজেলায় ১৭ বছর বয়সী এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার পর উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামে এ ঘটনা ঘটে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন ওই কিশোরী নানাবাড়ির উদ্দেশে রওনা দেয়। পথে নলদোয়ানী এলাকা থেকে দুজন তাকে অনুসরণ করতে থাকে। একপর্যায়ে তারা মুখ চেপে ধরে পাশের জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে যায়। সেখানেই দুজন মিলে তাকে ধর্ষণ করে এবং ঘটনার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
ওসি জাকির হোসেন বলেন, ‘অভিযুক্তদের মধ্যে সাকিব মুন্সিকে আটক করা হয়েছে। তবে সিফাত মুন্সি এখনো পলাতক। তাকে আটকের জন্য অভিযান অব্যাহত আছে।’

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাওনা টাকার বিষয়ে কথা বলতে এক গৃহবধূকে বাসা থেকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
২৪ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আরিফ আহম্মেদ (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
২৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটকের দাবিতে কয়েক হাজার বিক্ষুব্ধ মানুষ ঘটনাস্থল ঘেরাও করে বিক্ষোভ করছেন।
১ ঘণ্টা আগে
রাজেনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামে। গত ১৫ এপ্রিল রামেক হাসপাতালে মৃত সন্তানের জন্ম দেন রাজেনা। তখন অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাঁর। এতে তাঁর কিডনির কার্যক্ষমতা একেবারেই কমে যায়।
২ ঘণ্টা আগে