
পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত হারিচ আহম্মেদ হত্যা মামলার বাদী বাবুল মিয়াকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে আসামিপক্ষের বিরুদ্ধে। গত রোববার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে কলাপাড়া উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন টিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনদের দাবি, প্রাণ বাঁচাতে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার সময়ও গোপনে স্থান ত্যাগ করতে হয়েছে ওই বাদীকে। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী বাবুল মিয়ার অভিযোগ, গত ১৯ জুলাই তাঁর বাবা হারিচ আহম্মেদকে পিটিয়ে ও কাদা পানিতে চুবিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় ২১ জুলাই মামলা দায়েরের পর থেকেই আসামিরা তাঁকে মামলা তুলে নিতে নানাভাবে চাপ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
রোববার সকালে স্ত্রীর সঙ্গে আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন এলাকায় অটোরিকশার গতিরোধ করে একদল সশস্ত্র ব্যক্তি। এ সময় অটোরিকশা থেকে তাঁকে টেনে-হিঁচড়ে বের করে লোহার রড ও হাতুড়ি দিয়ে বেধড়ক পেটানো হয়। তাঁর স্ত্রীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আদালতে গিয়ে পুলিশি সহায়তায় কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন তিনি।
তাঁর স্ত্রী সীমা বেগম জানান, হাসপাতালে ভর্তির পরপরই অভিযুক্তদের কয়েকজন সেখানে গিয়ে বাবুলকে খোঁজাখুঁজি শুরু করে। চরম নিরাপত্তাহীনতায় বাধ্য হয়ে স্বামীকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গোপন স্থানে আশ্রয় নেন তাঁরা। পরবর্তীতে রাতে পুনরায় চিকিৎসকের শরণাপন্ন হন।
অভিযুক্তদের পক্ষে জসীম খন্দকারের নেতৃত্ব দেওয়ার কথা বলা হলেও, তিনি এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঘটনার সময় আমি খেতে কৃষিকাজ করছিলাম, যার প্রমাণ পুলিশের কাছে রয়েছে। আমাকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় ফাঁসানো হয়েছে।’
এদিকে স্থানীয় একাধিক রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি মামলা তুলে নিতে ভয়ভীতি প্রদর্শন করছেন বলেও অভিযোগ করেছেন বাবুল মিয়া।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার দিন মৌখিক অভিযোগের প্রেক্ষিতে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে তদন্ত কর্মকর্তা মারামারির প্রত্যক্ষ সত্যতা পাননি। ভুক্তভোগী চাইলে এ বিষয়ে আদালতে মামলা দায়ের করতে পারেন।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অচলাবস্থা ১৭তম দিনে গড়িয়েছে। এর মধ্যে বুধবার (৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসন ও স্বাভাবিক কার্যক্
৭ মিনিট আগে
ঢাকার ধামরাইয়ে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুবকর সিদ্দিক (২৬) নামে এক কাভার্ডভ্যানচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুবকর সিদ্দিক নেত্রকোনা জেলার বাসিন্দা...
২৮ মিনিট আগে
তদন্তসংশ্লিষ্টরা জানান, শিশুটিকে বিক্রির জন্য অপহরণ করা হয়েছিল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, অপহরণের পর শিশুটিকে প্রায় দেড় কিলোমিটার দূরের ফেয়ার নার্সিং হোম ক্লিনিকে নেওয়া হয়। পরে আরেকটি সিসিটিভি ফুটেজে লিপি ও নাসরিনকে শিশুটির হাত ধরে নিয়ে যেতে দেখা যায়।
১ ঘণ্টা আগে
জরুরি পরিস্থিতিতে বন্দরের শৃঙ্খলা বজায় রাখা এবং সব ধরনের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিটি সিপিএর সব সদস্য, বিভাগীয় প্রধান এবং বন্দর চেয়ারম্যানের একান্ত সহকারীকে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে