
পটুয়াখালীর কুয়াকাটায় ভাড়া বাসা থেকে আরিফা আক্তার (১৭) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে মহিপুর থানার পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী রিফাতকে (২১) আটক করেছে পুলিশ।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তার নামের এক ব্যক্তির ভাড়া বাসা থেকে রক্তাক্ত অবস্থায় আরিফার লাশ উদ্ধার করা হয়। এ সময় রিফাত পাশে বসে কাঁদছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিহত আরিফা বরিশালের গৌরনদীর টরকি বন্দরের বারোগতি এলাকার খালেক হাওলাদারের মেয়ে। তাঁর স্বামী একই এলাকার মৃত আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে। স্বামী রিফাত কুয়াকাটার একটি রেস্তোরাঁর কর্মচারী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার মাস আগে নিজ এলাকা ছেড়ে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন আরিফা ও রিফাত। প্রেমের সম্পর্কের বিয়ে হওয়ায় পরিবারের সঙ্গে তাঁদের তেমন যোগাযোগ ছিল না। তাঁদের মধ্যে বিভিন্ন সময় কলহ হতো। গতকাল রাতে হঠাৎ কান্না ও চিৎকার শুনতে পেয়ে স্থানীয় লোকজন গিয়ে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় আরিফাকে পড়ে থাকতে দেখেন। এ সময় পাশে বসে কান্না করছিলেন রিফাত। সেখানে একটি বঁটি পড়ে ছিল।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান আজকের পত্রিকাকে বলেন, গৃহবধূ আরিফার লাশ উদ্ধারের সময় তাঁর স্বামী রিফাতের কথাবার্তা অসংলগ্ন মনে হয়েছে। এ জন্য তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। ওই নারীর লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর বংশাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের এক শিক্ষিকার ভাড়া বাসায় দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বংশাল থানায় অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। অভিযোগ সূত্রে জানা গেছে, চুরি হওয়া জিনিসের মধ্যে স্বর্ণালংকার ও একটি ল্যাপটপ রয়েছে...
৬ মিনিট আগে
অবশেষে সব পরীক্ষা-নিরীক্ষার ধাপ পেরিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন লাইসেন্স অনুমোদনের দায়িত্বে থাকা বাংলাদেশ...
৩৩ মিনিট আগে
হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ সময় হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত...
৪০ মিনিট আগে
খুলনার ফুলতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অপর এক কিশোর গুরুতর জখম হয়েছে। আহত কিশোরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত কিশোর হলো ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের বাসিন্দা মোস্তফার ছেলে সাব্বির।
৪২ মিনিট আগে