
প্রায় ৯ ঘণ্টা পেরোলেও পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে নিখোঁজ হওয়া অজ্ঞাতনামা যুবকের সন্ধান পাওয়া যায়নি। বৈরী আবহাওয়া ও নদীতে প্রবল স্রোতের কারণে আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার সকালে আবারও অভিযান শুরু করার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।
এর আগে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাউনিয়া কলাবাড়ি এলাকায় তেঁতুলিয়া নদীতে সাঁতরে এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার সময় ওই যুবক পানিতে তলিয়ে নিখোঁজ হন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কেদির হাট তেঁতুলিয়া নদীর তীরবর্তী কলাবাড়ি এলাকা থেকে ওই যুবক সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় নদীতে প্রবল স্রোত থাকায় তিনি মাঝ নদীতে তলিয়ে যান। স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসন, নৌপুলিশ, থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
পরে দশমিনা ফায়ার সার্ভিসের সঙ্গে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেয়। উপজেলা প্রশাসন, থানা-পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৯ ঘণ্টা ধরে নদীর বিভিন্ন স্থানে অভিযান চালালেও নিখোঁজ যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
দশমিনা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস বলেন, প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেঁতুলিয়া নদীতে উদ্ধার অভিযান চালানো হয়েছে। তবে বৈরী আবহাওয়া ও নদীতে প্রবল স্রোতের কারণে সন্ধ্যা ৬টার দিকে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। রাতে কোনো সন্ধান না পাওয়া গেলে শনিবার সকালে পুনরায় অভিযান চালানো হবে।
দশমিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার মো. মিজানুর রহমান বলেন, পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে প্রায় ৯ ঘণ্টা তল্লাশি চালান। তবে নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি।
মো. মিজানুর রহমান আরও বলেন, নদীর তীরবর্তী এলাকায় মাইকিং করা হয়েছে। কোনো ব্যক্তি নিখোঁজ যুবককে জীবিত বা মৃত অবস্থায় দেখতে পেলে দ্রুত ফায়ার সার্ভিস বা নৌপুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। শনিবার সকালে আবারও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

নাটোরের নলডাঙ্গার হালতি বিলকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। আজ শুক্রবার বিকেলে পাটুল বাজারের এক জনসভায় তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে
পিরোজপুরের নেছারাবাদে এক শিক্ষকের বিরুদ্ধে ফেসবুক মেসেঞ্জারে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ছাত্রীর বাবা। অভিযুক্ত শিক্ষক মো. ইমরুল কায়েস রবিন উপজেলার সুটিয়াকাঠি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব অ্যাসিস্ট্যান্ট
১ ঘণ্টা আগে
চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা ঘোষণা ও চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখা মানববন্ধন করেছে। আজ শুক্রবার বিকেলে লাক্কাতুড়া চা-বাগানের রেস্টক্যাম্প বাজারে এ মানববন্ধন হয়।
১ ঘণ্টা আগে
সাভার উপজেলার তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়ন কেরানীগঞ্জ মডেল উপজেলায় সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, কেরানীগঞ্জ সাভার থেকে দূরে হওয়ায় প্রশাসনিক ও নাগরিক সেবা পেতে স্থানীয়দের অতিরিক্ত ভোগান্তি পোহাতে হবে। একই সঙ্গে আঞ্চলিক পরিচয়ও পরিবর্তন
২ ঘণ্টা আগে