
দীর্ঘদিন নেতৃত্বশূন্য থাকা পটুয়াখালী জেলা ছাত্রলীগের একটি কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেটি কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাডে সভাপতি সাধারণ সম্পাদকের স্বাক্ষরে প্রকাশ করা হয়। পরে কেন্দ্র থেকে জানানো হয় ওই বিজ্ঞপ্তিটি ভুয়া।
তবে এর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় প্রকাশিত ভুয়া বিজ্ঞপ্তিটি। অনেকে অভিনন্দন জানায় পদ প্রত্যাশিত নাম থাকা দুই নেতাকে।
গতকাল রোববার রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পটুয়াখালী জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাবেক সহসভাপতি মেহেদী হাসান কোয়েলকে সভাপতি ও সাবেক সহসভাপতি সৈয়দ মো. বেলাল হোসেন পাবেলকে সাধারণ সম্পাদক করে ভুয়া বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। তবে কে বা কারা কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাড এবং সভাপতি-সম্পাদকের স্বাক্ষর নকল করে এমন ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়েছে বিষয়টি জানেন না কেউই।
এদিকে এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকা ছাত্রলীগের দুই নেতাসহ অন্য নেতা-কর্মীরা এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে তদন্তের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান।
জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাবেক সহসভাপতি সৈয়দ বেলাল হোসেন পাবেল বলেন, ‘যারা এই মিথ্যা ভুয়া কমিটিটি ফেসবুকে ছাড়ছে তারা মূলত কেন্দ্রীয় ছাত্রলীগকে প্রশ্নবিদ্ধ ও আমার সাথে ষড়যন্ত্র করছে। তাই যারা ষড়যন্ত্র করছে তাদেরকে চিহ্নিত করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার অনুরোধ রইল।’
জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাবেক সহসভাপতি আরিফ আলামিন বলেন, ‘যারা গুজব সৃষ্টি করছে তারা কেউ ছাত্রলীগের কর্মী হতে পারে না। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখনই সময়।’
এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগের অনেক সাংগঠনিক জেলাই দীর্ঘদিন থেকে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খোঁজ খবর নিয়ে আমরা ধীরে ধীরে কমিটিগুলো করছি। এরই মধ্যে আমরা অনেক কমিটি করেছি।’
পটুয়াখালী জেলা কমিটি প্রসঙ্গে আল নাহিয়ান খান জয় বলেন, ‘আমরা এরই মধ্যে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত গ্রহণ করেছি। এখানে যাতে কোনোভাবেই বিতর্কিত কেউ আসতে না পারে সে জন্য আমরা যাচাই বাছাই করছি। আশা করছি শোকের মাস আগস্টের শেষে আমরা কমিটি ঘোষণা করতে পারব।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কমিটি প্রসঙ্গে ছাত্রলীগের সভাপতি বলেন, ‘ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ পটুয়াখালী জেলার কোনো কমিটি ঘোষণা করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রেস রিলিজটি ছড়িয়ে পড়েছে তা অসৎ উদ্দেশ্যে কেউ প্রচার করেছে। আমরা এরই মধ্যে এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কাজ করছি। যারা এ কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।’
উল্লেখ্য, ২০১৭ সালের জুলাই মাসে হাসান সিকদারকে সভাপতি ও ওমর ফারুক ইকবাল হোসেন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। সে সময় এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হলেও গত ২০১৮ সালের ২৪ জুলাই কমিটির মেয়াদ শেষ হওয়ার পরে ২০১৯ সালের ২৯ জুন জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করা হয়। পরবর্তীতে ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এর পর পদ প্রত্যাশীদের কাছ থেকে সিভি নিলেও জেলা কমিটি আর আলোর মুখ দেখেনি। বর্তমানে কয়েক ডজন ছাত্রলীগ নেতা রয়েছেন যারা জেলা ছাত্রলীগের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক হতে আগ্রহী। প্রতি মাসেই দুই থেকে তিনবার ঢাকা সফর করছেন এবং বিভিন্ন মাধ্যমে তদবির চালাচ্ছেন তাঁরা।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
২ মিনিট আগে
সোমবার রাত ৯টার দিকে মোটরসাইকেলে দিনাজপুর থেকে নিজ বাড়ি ফুলবাড়ীতে ফিরছিলেন দ্বীপ সাহা। পথে উপজেলার ২ নম্বর আলাদিপুর ইউনিয়নের বারাইহাট এলাকায় পৌঁছালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে ফুলবাড়ীমুখী একটি ট্রাকের পেছনে তাঁর মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে।
৪ মিনিট আগে
স্থানীয় সূত্র জানায়, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাই জে আর ওয়াদুদ টিপু দীর্ঘদিন ধরে ঘেরটি দখলে রেখেছিলেন। এ নিয়ে বিরোধ আদালত পর্যন্ত গড়ালে সম্পত্তিটির রক্ষণাবেক্ষণের জন্য হাইমচর থানার তৎকালীন ওসিকে মাসিক দুই হাজার টাকা সম্মানীতে রিসিভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
২৭ মিনিট আগে
চাঁদা তোলার অভিযোগে আটক করে ২০২৪ সালে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা দুটি হাতি নিহার কলি ও সম্রাট বাহাদুরকে শর্তসাপেক্ষে মালিকদের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়েছিল। তবে জিম্মার শর্ত ভঙ্গ করায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নির্দেশে হাতি দুটিকে পুনরায় বন বিভাগের
২ ঘণ্টা আগে