চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিতদের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ স্থগিত করা হয়েছে। শিক্ষা উপমন্ত্রী বিবেচনার আশ্বাসের ভিত্তিতে অবরোধ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন অবরোধকারীরা।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আন্দোলনরত ছাত্রলীগের কর্মী মোহম্মদ দেলোয়ার।
ছাত্রলীগের এই কর্মী বলেন, ‘আমাদের নেতা শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল আমাদের দাবি নিয়ে ছাত্রলীগের নেতাদের সঙ্গে কথা বলবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। এর ভিত্তিতে আমরা অবরোধ স্থগিত করেছি।’
এর আগে অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে শহরের উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। পাশাপাশি শাটল ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরের প্রশাসক এস এম মোয়াজ্জম হোসেন বলেন, নিরাপত্তাজনিত কারণে পরিবহন পুল থেকে কোনো বাস বের হতে পারেনি।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচলও বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ষোলোশহর রেলওয়ে স্টেশন মাস্টার এস এম ফখরুল আলম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
এর আগে গতকাল রোববার মধ্যরাতে শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে কমিটি ঘোষণার পরপর পদবাণিজ্য ও অছাত্রদের রাখার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন পদবঞ্চিতরা। পরে তাঁরা কমিটি পুনর্বিন্যাসের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন। ফলে সোমবার থেকে কার্যত অচল হয়ে যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

সোমবার রাত ৯টার দিকে মোটরসাইকেলে দিনাজপুর থেকে নিজ বাড়ি ফুলবাড়ীতে ফিরছিলেন দ্বীপ সাহা। পথে উপজেলার ২ নম্বর আলাদিপুর ইউনিয়নের বারাইহাট এলাকায় পৌঁছালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে ফুলবাড়ীমুখী একটি ট্রাকের পেছনে তাঁর মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে।
১ সেকেন্ড আগে
স্থানীয় সূত্র জানায়, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাই জে আর ওয়াদুদ টিপু দীর্ঘদিন ধরে ঘেরটি দখলে রেখেছিলেন। এ নিয়ে বিরোধ আদালত পর্যন্ত গড়ালে সম্পত্তিটির রক্ষণাবেক্ষণের জন্য হাইমচর থানার তৎকালীন ওসিকে মাসিক দুই হাজার টাকা সম্মানীতে রিসিভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
২৪ মিনিট আগে
চাঁদা তোলার অভিযোগে আটক করে ২০২৪ সালে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা দুটি হাতি নিহার কলি ও সম্রাট বাহাদুরকে শর্তসাপেক্ষে মালিকদের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়েছিল। তবে জিম্মার শর্ত ভঙ্গ করায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নির্দেশে হাতি দুটিকে পুনরায় বন বিভাগের
২ ঘণ্টা আগে
বামনা ফায়ার সার্ভিসের সামনে বাবুল মিয়া নামে এক ব্যক্তি প্রথমে শিশুটির কান্নার শব্দ শুনতে পান। পরে তিনি বিষয়টি ফায়ার ফাইটার কামরুজ্জামানকে জানান। কামরুজ্জামান ও চা-বিক্রেতা তারিক হোসেন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে শিশুটির পরিচর্যার জন্য তারিক হোসেন তাকে নিজের জিম্মায় নেন।
২ ঘণ্টা আগে