Ajker Patrika

এক ঘণ্টার ব্যবধানে স্ত্রী ও ছোট ভাইকে হারিয়ে দিশাহারা অরবিন্দু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১০: ১২
এক ঘণ্টার ব্যবধানে স্ত্রী ও ছোট ভাইকে হারিয়ে দিশাহারা অরবিন্দু
মৃত কৃষ্ণা রানী বিশ্বাস ও ডা. অসিত বরণ বিশ্বাস। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক ঘণ্টার ব্যবধানে এক পরিবারেই দুই সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের বাসিন্দা অরবিন্দু বিশ্বাসের বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন অরবিন্দু বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা রানী বিশ্বাস (৭০) এবং তাঁর (অরবিন্দুর) ছোট ভাই ডা. অসিত বরণ বিশ্বাস।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টায় নবাবগঞ্জের নিজ বাড়িতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (স্ট্রোক) কারণে মারা যান কৃষ্ণা রানী বিশ্বাস। এর ঠিক এক ঘণ্টা পর, বেলা ১টায় ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তাঁর ভাশুর ডা. অসিত বরণ বিশ্বাস।

নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহীদ মাতবর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিবারটি এলাকায় অত্যন্ত সুপরিচিত ও সম্মানীয়। মাত্র এক ঘণ্টার ব্যবধানে পরিবারের দুই সদস্যের চলে যাওয়ায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

একই দিনে স্ত্রী ও ভাইকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সত্তরোর্ধ্ব অরবিন্দু বিশ্বাস। আকস্মিক এই মর্মান্তিক ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের মাতম।

স্বজনেরা জানান, মৃত দুজনের একজনের ছেলে ও অন্যজনের মেয়ে প্রবাসে থাকায় শেষকৃত্যের সময় এখনো নির্ধারণ করা হয়নি। তবে দুজনেরই শেষকৃত্য নবাবগঞ্জের নিজ বাড়িতে সম্পন্ন হবে।

কৃষ্ণা রানী বিশ্বাস দুই ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন। চিকিৎসক অসিত বরণ বিশ্বাস এক ছেলে ও এক মেয়ের বাবা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত