
দুই সদস্যের কমিটি গঠনের তিন বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটি ঘোষণার পর পদ বাণিজ্য ও অছাত্রদের রাখার অভিযোগের পর কমিটির সদস্য সংখ্যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।
গতকাল রোববার মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সাক্ষর করা ১২ পাতায় ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির তালিকা ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজে আপলোড করা হয়। তবে এই ৩৭৬ সদস্যের বাইরে দুই পাতায় আরও ৫৪ জনের তালিকা পাওয়া যায়। যদিও পরের ৫৪ জনের বিষয়ে কেউ নিশ্চিত করতে পারেনি।
এদিকে ছাত্রলীগের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ কমিটি সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। এ ছাড়া অন্যান্য কমিটি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের ভেরিফাইড পেজে প্রকাশ করা হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি।
কমিটির সদস্য সংখ্যা জানতে চাইলে চবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু আজকের পত্রিকাকে বলেন, পূর্ণাঙ্গ কমিটির সদস্য সংখ্যা সাড়ে তিন শ’য়ের বেশি।’
সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হায়দার মোহাম্মদ জিতু সকালে আজকের পত্রিকা’কে বলেন, ‘দুইটা পাতা মিসিং ছিল। আপনাকে একটু পর জানাচ্ছি।’ পরবর্তীতে বিকেলে কয়েকবার কল দিলে তিনি রিসিভ করেননি।
একই বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি কোনো মন্তব্য করতে চাননি। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই বিষয় মন্তব্য করতে নিষেধ আছে। আপনি সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেন।’

সোমবার রাত ৯টার দিকে মোটরসাইকেলে দিনাজপুর থেকে নিজ বাড়ি ফুলবাড়ীতে ফিরছিলেন দ্বীপ সাহা। পথে উপজেলার ২ নম্বর আলাদিপুর ইউনিয়নের বারাইহাট এলাকায় পৌঁছালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে ফুলবাড়ীমুখী একটি ট্রাকের পেছনে তাঁর মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে।
১ সেকেন্ড আগে
স্থানীয় সূত্র জানায়, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাই জে আর ওয়াদুদ টিপু দীর্ঘদিন ধরে ঘেরটি দখলে রেখেছিলেন। এ নিয়ে বিরোধ আদালত পর্যন্ত গড়ালে সম্পত্তিটির রক্ষণাবেক্ষণের জন্য হাইমচর থানার তৎকালীন ওসিকে মাসিক দুই হাজার টাকা সম্মানীতে রিসিভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
২৪ মিনিট আগে
চাঁদা তোলার অভিযোগে আটক করে ২০২৪ সালে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা দুটি হাতি নিহার কলি ও সম্রাট বাহাদুরকে শর্তসাপেক্ষে মালিকদের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়েছিল। তবে জিম্মার শর্ত ভঙ্গ করায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নির্দেশে হাতি দুটিকে পুনরায় বন বিভাগের
২ ঘণ্টা আগে
বামনা ফায়ার সার্ভিসের সামনে বাবুল মিয়া নামে এক ব্যক্তি প্রথমে শিশুটির কান্নার শব্দ শুনতে পান। পরে তিনি বিষয়টি ফায়ার ফাইটার কামরুজ্জামানকে জানান। কামরুজ্জামান ও চা-বিক্রেতা তারিক হোসেন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে শিশুটির পরিচর্যার জন্য তারিক হোসেন তাকে নিজের জিম্মায় নেন।
২ ঘণ্টা আগে