Ajker Patrika

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে রাস্তার বাইরে, আহত ৩০

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১৮: ২৯
কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে রাস্তার বাইরে, আহত ৩০
দুর্ঘটনার শিকার বাস। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বান্দ্রা নামের স্থানে ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার পথে ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে রাস্তার বাইরে পড়ে গেছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে ১৮ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তাঁরা হলেন মো. কালাম (৪২), সজীব (২৬), রাবেয়া (২৩), নিজাম (৪০), বেল্লাল (২৯), আকাশ (২৬), নাজমুল (২১), ইসমাইল (২৮), মোছা. সালমা বেগম (৩২), নাজমুল (২৩), তাসফী (৩৫), সাকুর (৩২), এনামুল (৩৩), সোবাহান (৪০), ইমরান (২৪), এনায়েত (৪০), কাওসার (২১) ও নাসিমা (২২)। আহত ব্যক্তিরা দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। ঘটনার পরপরই চালকসহ তাঁর সহযোগীরা পালিয়ে গেছেন বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তখন হেলপার দিয়ে গাড়ি চালিয়েছেন চালক। যাত্রীরা বিচ কার্নিভ্যাল উপভোগের জন্য কুয়াকাটায় আসছিলেন। তাঁরা সবাই পর্যটক।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, যাত্রীদের প্রত্যেকেই বিভিন্নভাবে আহত হয়েছেন, সাধ্যমতো তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। যাঁদের বেশি ইনজুরি হয়েছে, তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত