
পঞ্চগড়ে রেজাউল করিম রেজা (৪০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পকেটে পাওয়া চিরকুটে ‘আমি বাঁচতে চেয়েছিলাম কিন্তু পারলাম না’ লেখা ছিল।
আজ বুধবার শহরের তুলারডাঙ্গা এলাকায় ইসলাম ফ্লাওয়ার মিলের পাশে নিচু জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
রেজা ঠাকুরগাঁও জেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায় বাড়ি নির্মাণ করে স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে থাকতেন তিনি। পাশাপাশি পঞ্চগড় সদর থানার সামনে কম্পিউটার কম্পোজের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে রেজা বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি। আজ বুধবার সকালে ওই এলাকায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এ সময় সুরতহাল প্রতিবেদন তৈরি ও ক্রাইম সিনের আলামত সংগ্রহ করা হয়।
এদিকে মরদেহের পকেট থেকে পাওয়া চিরকুট নিয়ে রেজার মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। চিরকুটে লেখা ছিল, ‘দয়া করে কেউ আমার দাফনের কাপড় দান করে দিয়েন। আমার কোনো টাকা নেই। আমি বাঁচতে চেয়েছিলাম কিন্তু পারলাম না। সমাজ বড় কঠিন! বাচ্চাদের এতিমখানায় ভর্তি করে দিও।’
রেজার স্ত্রী কোহিনুর বেগম জানান, প্রতিদিন ঘুমের ওষুধ খেয়ে বাড়ি আসতেন রেজা। গতকালও ওষুধ খেয়ে এসে অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করলে তাঁর সঙ্গে ঝগড়া হয়। রাত ১২টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। পরে সকালে মরদেহ পাওয়ার খবর পেয়ে গিয়ে শনাক্ত করেন। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা কোহিনুর জানেন না।
তবে রেজার বাবা মোস্তফা কামাল দাবি করেন, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেছেন।
এ বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার আবু সাইম বলেন, রেজাউল করিমের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর পকেট থেকে একটি চিরকুটও পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়ার শেরপুরে পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে জিহাদ হাসান (২১) নামে এক তরুণ বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। আজ বুধবার দুপুরে উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে রাতভর অভিযানে ৩৭৯ জনকে আটক করেছে জেলা পুলিশ। যাচাই-বাছাই শেষে ২৫৬ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বিভিন্ন অভিযোগে ১২৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
২৫ মিনিট আগে
বাদল দাস পটুয়াখালী সদর থানা এলাকার ৩৫ সদর রোড নতুন বাজার গ্রামের বাসিন্দা বাসু দেব দাসের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর গুলিস্তানে শিশুকল্যাণ পরিষদ ভবনে বসবাস করছিলেন। নিখোঁজ বাদলের সহকর্মীরা জানান, নিখোঁজের পর তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি কক্ষে পড়ে থাকতে দেখা যায়।
৩১ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমারুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খালেকুজ্জামান সুজনের মুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছে। আজ বুধবার সকালে জেলা সদরের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের...
৩৫ মিনিট আগে