
বগুড়ার শেরপুরে পানির মোটরে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে জিহাদ হাসান (২১) নামের এক তরুণ বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। আজ বুধবার দুপুরে উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক প্রয়োজনে পানির মোটরে বিদ্যুতের সংযোগ দিতে যান জিহাদ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুরে ডাকাতির চেষ্টা ও গৃহবধূকে গুলিবিদ্ধ করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শিবের বাজারে ক্ষুব্ধ এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
৩ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়ায় আয়শা সিদ্দিকা জ্যোতি (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জ্যোতি উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর ওকরাবাড়ি এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক জয়নাল আবেদীনের মেয়ে। সাত বছর আগে পাকুড়িয়া শরীফ এলাকার মৃত জহুরুল হকের ছেলে শহিদুল ইসলাম লেবুর সঙ্গে তাঁর বিয়ে হয়।
৪ মিনিট আগে
কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের আবেদন করে বিপাকে পড়েছেন মো. অপু মিয়া। একই দিনে দুই ঘণ্টার ব্যবধানে তাঁর মুঠোফোনে প্রথমে ‘সংশোধনের প্রয়োজন’ এবং পরে ‘আবেদন বাতিল’—সংক্রান্ত দুটি এসএমএস আসে। আবেদন বাতিলের কারণ হিসেবে আগের একটি পাসপোর্টের তথ্য গোপনের কথা জানানো হলেও...
৯ মিনিট আগে
বরিশালের গৌরনদী উপজেলার রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এক ছাত্রকে মারধর, কান ধরে ওঠবস করানো এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে লিপন শরীফ (৪৪) নামের এক অভিভাবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১৮ মিনিট আগে