
পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় বেঞ্চে শোয়া অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। পরে তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দার একটি বেঞ্চে ওই ব্যক্তি শুয়ে ছিলেন। দীর্ঘ সময় ধরে তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে উপস্থিত লোকজন খোঁজ নেন।
পরে তাঁকে দ্রুত একটি অ্যাম্বুলেন্সে করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। আদালত ভবনের বারান্দায় তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এখনো ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ ঢাকার থানাগুলোকে দালালমুক্ত রাখার নির্দেশ দিয়েছেন। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, অপরাধ প্রতিরোধে সতর্কতা এবং দায়িত্বে অবহেলায় কঠোর ব্যবস্থার কথা...
১ মিনিট আগে
রাজধানীর বাড্ডার সাতারকুল ইয়াসিন নগর খাল থেকে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১৭ মিনিট আগে
নেত্রকোনার সদর উপজেলার কান্দুলিয়া কালীবাড়ী এলাকায় ষাঁড়ের লড়াইয়ের নামে প্রকাশ্যে জুয়ার আসর বসানোর অভিযোগে ১৫ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে নগদ ২ লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা, একটি পিকআপ ভ্যান ও লড়াইয়ে ব্যবহৃত একটি ষাঁড় জব্দ করা হয়েছে।
৩৩ মিনিট আগে
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছোট সোনামসজিদসহ গৌড় নগরীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন করেন। একই সময়ে তিনি সোনামসজিদ স্থলবন্দর, ইমিগ্রেশন কার্যক্রম এবং সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।
৪০ মিনিট আগে