
পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে অনেকেই। আজ রোববার বেলা ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মহালয়া উপলক্ষে করতোয়া নদী পার হয়ে বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিল শতাধিক পুণ্যার্থী। নৌকাটি নদীর মাঝে গেলে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় উপস্থিত জনগণসহ প্রশাসনের লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করে ২৪ জনের মরদেহ উদ্ধার করে। মরদেহের মধ্যে আটজন শিশু, ১২ জন নারী ও চারজন পুরুষ রয়েছে। এখনো অনেকেই নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান চলছে।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী ২৪ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, একই নৌকায় ৭০ থেকে ৮০ জন উঠেছিল। এরপরই নৌকাটি ডুবে যায়। শনিবার রাতে বৃষ্টি হওয়ায় নদীতে পানিও বেশি ছিল।
বোদা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার আজকের পত্রিকা জানান, করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জন মারা গেছে। মরদেহ আরও পাওয়া যেতে পারে।

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা ভ্যালি চা-বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূমিহীন পরিবার উচ্ছেদের চেষ্টার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধ, চলাচলে বাধা দূর এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তাঁরা।
৮ মিনিট আগে
কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলা দক্ষিণের নেতা-কর্মীরা।
১০ মিনিট আগে
সুজানগরে সরকারি ডা. জহুরুল কামাল ডিগ্রি কলেজে ইনকোর্স পরীক্ষার নামে ফি আদায়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার উপজেলার দুলাই বাজার এলাকায় পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
১৩ মিনিট আগে
নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদ্রাসায় অজু করার সময় বজ্রপাতে তিন ছাত্র নিহত হয়েছে। এ সময় আরও একজন ছাত্র আহত হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি এলাকার মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে