তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

ঈদ-উল-আজহা ও সাপ্তাহিক ছুটিসহ দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আট দিন সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এ সময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারবেন।
আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি কুদরত-ই খুদা মিলন।
কুদরত-ই খুদা বলেন, ঈদ-উল আজহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ও স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপসহ উভয় দেশের ব্যবসায়ীদের সম্মতিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শুক্রবার থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ মোট আট দিন ব্যবসায়িক সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর শনিবার (১৬ জুলাই) থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় সকাল থেকে শুরু হবে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ সময়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৪ ঘণ্টা আগে